somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিম চোখ কান খোলা রাখো

০৫ ই মে, ২০১৭ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পবিত্র যুমার দিন । বাজারের বড় মসজিদে
গেলাম যুমার সালাতে । খতিব সাহেব যথা-
রীতি খুতবা দিয়ে যাচ্ছেন । খতিব সাহেব সব
সময়ই মানুষ কে শান্তির কথা বলেন, বলেন
আল্লাহর ইবাদাত করার কথা । সব সময় দুনি-
য়ার প্রতি নিরাসক্তি আর আল্লাহ , রাসুল ও
আখেরাতের প্রতি সার্বক্ষণিক মগ্ন থাকতেই
তিনি উৎসাহিত করেন । এ উদ্দ্যেশ্যে তিনি
অনেক বুজুর্গদের গল্পও বলেন । মানুষ তন্ময়
হয়ে শোনে তার কাহিনী । আর মাঝে মাঝে
উচ্চস্বরে সুবহানাল্লাহ, নাওজুবিল্লাহ,আলহামদু-
লিল্লাহ ইত্যাদি শব্দ উচ্চারণ করে। আজকেও
তিনি তেমনই একটি কাহিনী বলছিলেন ।

``সম্মানিত মুসুল্লিয়ে কেরাম ! এই দুনিয়া একটা
চাকচিক্য । এর থেকে যত দূরে থাকা যায় ততই
কল্যাণ । দুনিয়াদারীর মোহ মানুষকে পরকাল
থেকে গাফেল করে দেয় । আল্লাহর অলিরা সব
সময় দুনিয়াদারির চিন্তা থেকে দূরে থাকতেন ।
জনৈক বুজুর্গ আল্লাহর ইবাদাত করতে করতে
এক সময় পরিবার পরিজন সংসারের প্রতি
নিরাসক্ত হয়ে পরেন , ফলে তার পরিবারের
ভরণ পোষণের দিকে খেয়াল থাকতো না । তার
স্ত্রী সন্তান ক্ষিদের জালায় ছটফট করতো । এক
দিন তার স্ত্রী এসে তার কাছে সন্তানদের অবস্থা
জানায় । সব শুনে বুজুর্গ তার স্ত্রীকে বলল আমি
আমার মালিকের ইবাদতে মশগুল আছি । তুমি
দেখো কিছু করতে পারো কি না । তার কথা শুনে
বুজুর্গের স্ত্রী বের হলো জীবিকার খোঁজে।শত চেষ্টা
করেও কোন লাভ না হওয়ায় বাধ্য হয়ে সে এক
মালদার (ধনী)লোকের কাছে গিয়ে সাহায্য ভিক্ষা
চাইলো । মালদার লোকটি তাকে সতীত্বের বিনি-
ময়ে সাহায্য দেয়ার শর্ত দিলো । এতে রাজী না
হয়ে বুজুর্গের স্ত্রী ফিরে যায় । কিন্তু সন্তানদের কষ্ট
সইতে না পেরে বুজুর্গের স্ত্রী অপকর্মে রাজী হয় ।
তারপর যখন তারা মিলিত হতে যাবে এমন সময়
বুজুর্গের স্ত্রী ভয়ে কাঁপতে থাকে , তখন মালদার
লোকটি তাকে এর কারণ জিজ্ঞেস করলে জবাবে
মহিলা বলল আমি আমার পরিবারের ভরণ
পোষণে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে এ পথে পা বাড়িয়েছি,
কিন্ত এখন আল্লাহর ভয় আমাকে প্রকম্পিত
করেছে । তোমাকে আল্লাহর দোহাই আল্লাহকে ভয়
কর ।এ কথা শুনে লোকটির সম্ভিত ফিরে আসলো
এবং মহিলাকে বিপুল সম্পদ দিয়ে স্বসম্মানে পৌঁছে
দিল ``

আমি অনুমান করলাম মসজিদে কম করে হলেও
সাত থেকে আট শ র মতো মুসুল্লি এসেছে । এদের
প্রায় সবাই হুযুরের গল্পে প্রভাবিত হলো এবং এক-
যোগে সুবহানাল্লাহ বলে উঠলো। কিন্তু আমার একটু
খটকা লাগলো। আমার একটা দোষ হল কোন কথা
বা গল্পকেই বিনা বিচারে গ্রহন করা আমার স্বভাব-
বিরোধী । আমার বিচারের প্রথম মানদণ্ড হলো
বিবেক । বিবেক বিরোধী যে কোন কথাই প্রথম
বাছাইয়ে বাতিল। তারপর থাকে দলিল প্রমানের প্রশ্ন।
এই গল্পটাকে অনুকরণীয় হিসেবে মেনে নিতে
আমার বিবেক চরম বিরোধিতা করলো । আর এর
অসারতা উপলব্ধির জন্য বিবেককে বেশী খাটাতে
হলো না । প্রিয় পাঠক কিছু না বুঝে আপনি যদি
কথায় কথায় সুবাহানাল্লাহ মার্কা মুসলিম না হয়ে
থাকেন তবে আশা করি একটু চিন্তা করলে সহজেই
বুঝতে পারবেন ।
একজন লোক এতো নফল ইবাদাত
করছে যে তার পরিবার পরিজনের ভরণ পোষণের
মত গুরুদায়িত্ব ভুলে গিয়ে তাদের মৃত্যুর দিকে ঠেলে
দিচ্ছে ।
পরিবারের আয় রোজগারের দায়িত্ব যা
স্বামীর আঞ্জাম দেয়ার কথা, তা স্ত্রীর কাঁধে চাপিয়ে
তাকে বাড়ির বাহিরে বের করা হচ্ছে ।
স্ত্রীকে অসৎ ও চরিত্র ধংসের পথে পা
বাড়াতে বাধ্য করা হচ্ছে ।
সবশেষে ভিক্ষাবৃত্তি ও পরনির্ভরতার
দিকে ঠেলে দেয়া হচ্ছে ।
এবার আপনাদের প্রতি আমার প্রশ্ন - এমন ইবাদাত
কি ইসলাম আপনার কাছে দাবি করে ?
নিশ্চয়ই আপনি বলবেন যে ইবাদাত আল্লাহর না-
ফরমানির দিকে ঠেলে দেয় তা কখনো ইসলাম
দাবী করতে পারে না । আসলেও তাই, এটা
ইবাদাত নয়। এমনটা মুলত প্রকারান্তরে আল্লাহর
নাফরমানী বৈ অন্য কিছু নয় । সাধারণত এসব
গল্পগুলো শুরু করা হয় এক নাম না জানা বুজুর্গের
কথা বলে । গল্পের শুরুতেই বুজুর্গ শব্দটি শুনে
এক অন্ধ ভক্তি নিয়ে তার গল্প মানুষ শুনতে থাকে
আর আবেগ আপ্লুত হয়ে পড়ে ।
আমাদের দেশে ওয়াজ নসিহতের নামে এমন
অসংখ্য গল্প প্রচলিত আছে যা সরলমনা মুসলিম
দের পথহারা করছে । তারা ইবাদাত মনে করে
আল্লাহর নাফরমানি করছে । যাদের কাছ থেকে
প্রকৃত ইসলাম জানবে তারাই তাদের বিপথগামী
করে ফেলছে । এসব আলেমরা বুঝে না বুঝে মুলত
ইসলামের শত্রুদেরই অ্যাজেন্ডা বাস্তবায়ন করে
যাচ্ছে । মূল জ্ঞানে ভুল মুসলিম জাতিকে এভাবেই
আত্নমর্যাদাহীন ভারসাম্যহীন চরিত্রহীন ও গোলামে
পরিনত করেছে।আজ মুসলিম উম্মাহ তার স্বকীয়তা
হারিয়ে জোকারে পরিণত হয়েছে ।
আফসোস ! মুসলিমরা আখেরাত এবং দুনিয়া উভয়
জগতের মধ্যকার যোগসুত্রতা হারিয়ে আজ দিশেহারা ।
এটাই চাইছিলো ইসলামের শত্রুরা । তারা চায়
মুসলিমদের ঘুম পাড়াতে, গৃহবন্দী করে রাখতে চরিত্র-
হীন করতে। তারা সফল । অধিকাংশ মুসলিমই আজ
ঘুমন্ত আর নিজেদের মধ্যেই নিজেরা গৃহবন্দী ।
মুসলিমদের এই বন্দীদশা থেকে মুক্তি পেতে হলে
সর্বপ্রথম তাদের সঠিক ইসলাম চর্চার জেহাদ করতে
হবে । আর সঠিক ইসলাম জানতে হলে অবশ্যই তা
সঠিক উৎস থেকেই হতে হবে। তা হল কিতাবুল্লাহ ও
সুন্নাতে রাসুলুল্লাহ। বন্ধুগন আসুন সঠিক ইসলাম জানি
মানুষকে সতর্ক করি । আল্লাহ না করুন এমন যেন
না হয় মুসলিম জাতি মার খাবে অথচ মার খাওয়ার
কারণও জানবেনা ।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ দুপুর ২:৪২
১২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×