somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তাক্ত সে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্মেছি এই দেশে,বাংলা তোমায় ভালোবেসে.....।আর কোন শব্দগত মিল মাথায় আসছে না। মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে,প্রতিটা নিউরনে লুকোচুড়ি করছে সেই লাশের ছবি।।
বড় স্বাধ করে আমাদের পূর্ব পুরুষেরা বসতি গেড়েছিল,শত ঝঞ্ঝায়ও তারা যায়নি এই বঙ্গদেশ ছেড়ে।কেনই বা যাবে?এই দেশ এই মাটি তাদের জন্ম-জন্মান্তের আপন....কত চেনা।আমরা তাদের উত্তরসুরি,এ ভাষা এ মাটি আমাদের চীর চেনা।
আজ মনটা ভীষন ভারাক্রন্ত,পাশের বাড়ীর সেই মানুষটা আজ রক্তাক্ত,সে কেবল একটা লাশ।।আমি তাকে জানি,তার চিন্তার জগতে মাঝে মধ্যে আমার বিচরণ ছিল।খুব সাধারন একটা মানুষ,চিন্ত চেতনা,চাওয়া পাওয়ার হিসেবটাও ছিল না হলেই নয় টাইপের। মা এবং তিন বোন কে নিয়ে তার চেনা জগত।বহু দেন দরবার এরপর চাকরীটা জুটেছিল,তাই সেটাকে টিকিয়ে রাখতে চেষ্টারর অন্তনাই।তাই দেশের এই মৃত্যু মৃত্যু খেলার পরিস্তিতিতেও সে প্রতিদিন ছুটে চলতো অফিসের পথ ধরে।কিছুদিন ধরে তার মা বলছিল শরীরটা নাকি খুব খারাপ,ডাক্তার দেখতে পাড়লে ভালো হয়।তাই মানুষটা আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলো।পকেটে বেতনের পুড়ো টাকাটা নিয়ে বাসে উঠলো,এই টাকায় এমাসে কি কি বাড়তি খরচ পুড়ন করতে হবে তার একটা হিসেব করছিলো বাসের জানালার বাইরে চোখ রেখে।
জলন্ত একটা বোতল বাসের ভেতর উরে এসে আছড়ে পড়লো,প্রাণ বাঁচাতে মুহূর্তের মধ্য সবাই নেমে গেলো জীবন যুদ্বে।লাভ হলোনা কারোরই,সুস্থ জীবনের সব যোগ্যতাই কেড়ে নিয়েছে ঐ একটা জলন্ত বোতল।মানুষটার মুখ দেখে খুব ভালো চেনা না গেলেও পকেট হাতরে পাওয়া গেলো ছোট্ট বোনটার জন্য কেনা একটা ক্যাডবেরি চকলেট,যেটা সে প্রতিমাসের এইদিনটিতে একটা কিনতো।
সে রক্তাক্ত,সে এখন লাশ।তার মাথার উপড় অংশটা হয়ত ছাই হয়ে গেছে,পেটের পাশটা পুড়ে ভুড়ির কিছু অংশ বাইড়ে বের হয়ে আসছে।বাতাসে মৃত্যুর গন্ধ ভাসছে।
আমি নির্বাক হয়ে তাকে দেখছি,মনে হচ্ছিলো সেও তার মায়ের দিকে তাকিয়ে কিছু বলছে,কি বলছে জানিনা আমি।হয়তো বলছে মা আমাকে তুমি অভিষাপ দিওনা,আমি সত্যিই আজ তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম।পাঁচশত টাকা আলাদা করে রেখেছিলাম তোমার চশমার ফ্রেমটা কিনবো বলে,আমি পাড়লাম না,কিছুই পাড়লাম না।মাগো ক্ষমা করবে তো এই অপদার্থ ছেলে টা কে?যে কিনা মায়ের জন্য আর কটা দিন পৃথিবীতে থেকে যেতে পাড়লো না।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×