somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কি আর ছাগল আছি?

২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনামটা সম্ভবত একটু অসম্মানজনক মনে হচ্ছে,কিন্তু কি করবো আমি?আমার কাছে এর থেকে উপযুক্ত শিরোনাম আর নেই।৩ টি সিটিকর্পোরেশন এর নির্বাচন শুরু হলো কিছুক্ষণ আগে,প্রার্থীগণ যে যার মত করে আমাদের স্বপ্ন দেখিয়ে মাতিয়ে রাখার নিরলস প্রচেষ্টার কোন অন্ত ছিলোনা।
তাদের এইসব জারীজুরি শুনে মনে মনে অনেক হেসেছিলাম আমি,কথা শুনে মনে হচ্ছিলো যেনো আগামি ২/৩ দিন পর থেকে বাংলাদেশে থাকবো না।এটা হবে এমন একটি দেশ যেখানে আলাদিনের চেরাগ দৈত্য অপেক্ষা করছে নগরপিতাদের আদেশ পালনের জন্য।তারা (নগর পিতাগন বলবেন " কুন" অমনি তা তৈরি।
আমার প্রশ্ন দেশ স্বাধীন হয়েছে আজ কত বছর হলো?এতদিনে আমরা কি করতে পেরেছি নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য?না কি এ পর্যন্ত যারা ক্ষমতাধর ছিলেন তারা ছিলেন অপর্দাথ?তাদের মাথায় ঘিলু নামক জিনিস ছিলোনা।তারা জানতো না একটা দেশ কিংবা একটা নগরউন্নয়ন কি করে করতে হয়?
নোংরামি যত্তসব,ও ভালো কথা নোংরামি কথায় মনে পড়ে গেলো এবারের প্রার্থীরা অনেক বুলী আওরে গেছেন কিন্তু আমাদের রাজধানী কিংবা শিল্পনগরী যে চট্রগ্রাম কে জানি এই নগরী গুলো যে মূত্র নগরীতে পরিনত হয়ে আছে সে বিষয়ে কেউ বললো না যে আমাদের স্বপ্ননগরী কে কেউ নিজ গৃহের শৌচাগর বানাতে পাড়বে না।এই যত্রতত্র মূত্রত্যাগ দেখে বহুদিন আমি মানষিক অশান্তিতে থেকেছি।এটাকে প্রতিহত করতে কারো মুখে কথা নেই,আজ প্রথম আলোয় সৈয়দ আবুল মকসুদ সাহেব লিখেছেন এ প্রসঙ্গে,ভালো লাগলো জেনে যে তিনিও ভেবেছেন।কিন্তু যাদের ভাববার কথা তারা কি ভাবছেন?তারা অবশ্যই ভাবছেন তবে মূত্রত্যাগ প্রতিহতের নয়,ত্যাগ কারীদের কথা।আহারে ওরা যদি প্রাকৃতিক চাপ থেকে হালকা নাই হতে পারে তবে ভোট টা দিবে কেন তাদের?আর এই হেন করেংঙ্গা তেন করেংঙ্গা জাতীয় বুলি তো প্রতি ৫ বছর পর পর একবার একমাসের জন্য দিতে হয় তো সমস্যা কি? যাক না ভেসে সব মূত্র গঙ্গায় কিংবা অহেতুক কাশাকাশিতে থু থু এর বানে ভেসে....ওনারা তো থাকবেন গ্লাস তোলা তাপ নিয়ন্ত্রিত গাড়ি তে।
আমি জানিনা যারা এভাবে কুকুর বেড়ালের মতো নিজেদের উলঙ্গ করে রাস্তার ধারে মূত্র ত্যাগে বসে পড়ে তাদের কি এতটুক লজ্জা নামক বস্তুটা মোটেও নেই?নাকি বাসায় টয়লেটের ব্যাবস্থা নেই?যদি বাসায় টয়লেট আলাদা নাই থাকে তাহলে বেড রুমেই ওটা সেরে আসতে পাড়ে,নিজের ঘর কে যদি নোংরা করতে না চান তাহলে আমাদের বাসস্থান কে কেন বাসের অযোগ্য করছেন?বহু কথিত শিক্ষিতজন রাস্তায় দাড়িয়েই মূহুর্তে নিজেকে নগ্ন করে অন্যকে প্রদর্শন করছেন,,কথায় কথায় ওয়াক থু থু করে আজন্মের কফ ফেলছেন যত্রতত্র।এরা কোন শ্রেনীর শিক্ষিত সেই প্রশ্ন আমাকে ক্ষত বিক্ষত করে।
অনুরোধ রইলো প্রকৃত বাংলাদেশীদের কাছে প্লীজ রাস্তায় দাঁড়িয়ে নিজেকে উলঙ্গ না করে নিজ নগরীকে পরিচ্ছন্ন রাখুন।।
আর আমাদের যারা ছাগল প্রজাতির মনে করছে এবং যাদের ধারনা আমাদের স্মরনশক্তি কম তাদের কে জানিয়ে দিন আমরা মানুষ এবং আমরা প্রতি ৫ বছর পর পর নতুন নতুন অহেতুক স্বপ্ন জোয়ারে একমাস ভাসতে চাইনা।একমাসের দেখানো স্বপ্নের বাস্তবতা চাই পরবর্তী ৫বছরে।নয়তো আলাদিনের দৈত্যকে আমরাই বলতে পাড়ি "কুন" এবং সৃষ্টি করতে পাড়ি নিজেদের স্বপ্ন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×