somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সে কি লাশ হয়ে ফিরলো?

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলেজ শেষে বাসায় ফিরছি বেলা তখন ২:১৫ হবে..মোহাম্মদপুর থেকে মগবাজারের দিকে।আসাদগেট আসার পড় গাড়ি আর সামনে এগোয় না।সহ্যের সীমা যখন শেষ সীমানায় তখন জানলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে দু চারটা ভালোমন্দ বলবেন তাই আমাদের দেশদরদী দেশের ভবিষ্যৎ(যত প্রকার লীগ মিশ্রিত আছে) ওনারা ছুটে চলছেন উদ্দাম গতিতে সহরোয়ার্দীর পথে,আর আমরা যারা অকাজের কাজী....যারা দশ চড়েও রা করি না তারা পথের মাঝে অসহায়ের মত প্রহর গুনে চলছি কখন মুক্ত হবো আমাদের এত ভালো চাওয়ার হাত হতে....সকাল ৭টায় না খেয়ে চাকুরী রক্ষার তাগিদে কর্মস্থলে গিয়ে ঘর্মাক্ত শরীর ক্লান্ত মন নিয়ে বাসায় পৌছে একমুঠো ভাত খেয়ে প্রসন্ন মনে বলবো এইতো ভালো আছি,বেশ আছি।।
মুক্তি নেই,কোনো উপায় নেই বুঝতে পেড়ে নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছিলো, বাবার উপর মনে মনে প্রচন্ড রাগ হচ্ছিলো। কেনো সেদিন জীবন বাজী রেখে মানুষের মঙ্গল খুজতে মুক্তিযুদ্ধ করেছিলো।বাবা আজ পৃথিবীতে নেই,তাই প্রশ্নটা বাতাসে ছুরে দিলাম,হঠাৎ পাশে একটা এম্বুলেন্স দাঁড়ালো সজোরে সাইড়েন বাজিয়ে চলছে।কিছুক্ষন পড় সাইরেনও থেমে গেলো,ড্রাইভার হয়তো বুঝতে পেড়েছিলো যতই সাইরেন বাজুক এম্বুলেন্সের পেছনে শুয়ে মৃত্যুর অপেক্ষমান মানুষটি এ পথে এগিয়ে হসপিটাল পৌছাতে পাড়বেনা,সে পথের দূরত্ব অনেক তার থেকে পরপারে যাওয়ার পথটা অনেক সহজ কাছের হবে।।
আমি অপলক চারপাশের মানুষদের দেখছিলাম আর আমাদের সৌভাগ্যের হিসাব কষছিলাম।কত সহনশীল জাতী আমরা,পাশেই একটা সহপথযাত্রী হয়তো শেষ নি:শ্বাস ত্যাগ করছে পথের ধারে চিকিৎসার খোঁজে....চিকিৎসার অভাবে,আর আমরা উৎসুক চোখে এপার ওপারের দূরুত্ব কত তা পরিমাপ করছি। গাড়ি থেকে একটা পুরুষ কন্ঠ আর একটা নাড়ী কন্ঠ অবিরত চিৎকার করে কেঁদে চলছে.....হয়তো রোগীর ছেলে হবে,বলছে আল্লাহ আর একটু সময় দাও আমাদের,আমাদের রহম করো,জানটা ভিক্ষা দাও।নাড়ী কন্ঠ অস্পষ্ট...তবু আমি শুনছিলাম আল্লাহ আমার কি হবে?আমার যে আর কেউ নাই।ওকে রেখে আমাকে তুলে নাও। আল্লাহ্ হয়তো একটু রহম হলেন কারন গাড়ী ততখনে একটু এগোলো।কিন্তু আমার ভাবনাটা পড়ে রইলো ঐ এম্বুলেন্সের কাছে।কারন বসর কয়েক আগে আমিও কেঁদেছিলাম আমার বাবার চলে যাওয়ার জন্যে।।কি হবে যদি ঐ মানুষটা সঠিক সময় হাসপাতালে না পৌঁছাতে পেরে পথেই চলে যায় অন্য পথের খোঁজে?আমাদের কল্যানার্থে প্রধানমন্ত্রীর সভা তো সফল হলো,দেশের ৮/১০ টা পরিবারের আপনজন শূণ্য হলে কি আর এমন ক্ষতি হবে সোনার বাংলায় সোনার ছেলেরা বড় বড় বাস গাড়িতে করে মিছিল করে সভায় তো পৌঁছালো।
মাননীয় মন্ত্রী আর কোনো পথ কি নেই আমাদের ভাগ্যোন্নয়নের?
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×