somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন অধ্যায়

১২ ই মে, ২০১৮ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১

প্যান-প্যাসিফিক হসপিটাল।
তিনতলা থেকে শূন্যদৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটি। কতই বা বয়স হবে! বার কি তের বছর। ক্লাস সিক্সে পড়া শাফা নামের মেয়েটি অসুস্থ হয়ে হাসপাতালে আসেনি। এসেছে তার মায়ের জন্য। তার মা শাহানা বেগম গত তিন মাস আগে এই হাসপাতালে ভর্তি হয়েছেন অথচ পুরোপুরিভাবে সুস্থ হচ্ছেন না। শাফা ঠিক জানে না, কেন তার মায়ের এ অবস্থা! তার বাবা মোনায়েত চৌধুরীও তাকে এ ব্যাপারে খোলাখুলিভাবে কিছু বলেননি। কিছু না বলা হলেও শাফার ধারনা, তার মায়ের খুব বড় ধরনের কোন অসুখ হয়েছে। এই কারনেই তার বাবা তাকে কিছু বলছেন না।

(২)

সকাল ১০ টা।
শাফা সকালবেলা ঘুম ভাঙতেই দেখে তার বাবা গোমড়ামুখে বসে আছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই হড়হড় করে কথা বলা শুরু করলেন। সবই তার মাকে নিয়ে স্মৃতিচারণ। সারারাত বাবা মেয়ে দুজনে মিলে শাহানা বেগমের বিছানার কাছে জেগে ছিলেন। কথা বলতেই বলতেই ভোর হয়ে গেছে। শাফা কখন ঘুমিয়ে পড়েছিল তা মনে করতে পারল না। তার মা অবশ্য এসব কিছুই টের পেলেন না। গত টানা পাঁচদিন থেকে তিনি অজ্ঞান হয়ে হাসপাতালের বিছানায় আছেন। তার হালকা ঘোলাটে হলুদ রঙা চোখ শাফার মনে কাঁপন লাগিয়ে দিচ্ছে। প্রচণ্ড ভয় শাফাকে কাবু করে ফেলছে। এ ভয় মাকে হারাবার, একা হয়ে যাবার ভয়!

(৩)

দুপুরবেলা।
শাফা এখন তার বড় খালামনির বাসায় মনের সুখে ছবি আঁকছে। এই মুহূর্তে ছবি আঁকার চেয়ে বড় কোন কাজ যেন এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। তার বাবা হাসপাতালে আছেন তার মায়ের সাথে। তার মা আগের চেয়ে সুস্থ আছেন শুনেছে সে। এমন সময় খালামনির ডাক এলো। আঁকাআঁকি বন্ধ করে ডাইনিং রুমের দিকের পা বাড়াল শাফা। বড় খালামনি, বড় খালু সবাই গম্ভীর মুখে বসে আছেন। বড় ভাইয়া শাফাকে কাছে ডেকে বললেন, "কারও বাবা-মা সারাজীবন বেঁচে থাকে না রে। চল, হাসপাতালে যাব সবাই।"

ধ্বক করে উঠল শাফার বুকের ভেতর। 'এখন এসব কথা কেন? হাসপাতালেই বা এখন সবাই কেন যাবে? কি হয়েছে? আম্মুর কিছু হয়নি তো? আচ্ছা, আম্মু কি মারা গেছে? আমি কি সত্যি সত্যি একা হয়ে গেছি?'

(৪)

হাসপাতালের বারান্দায় মোনায়েত সাহেব বসে আছেন। কিছুক্ষণ আগে তার স্ত্রী গত হয়েছেন। প্রায় পাঁচ মাসের মত অসুস্থতার পর আজ তার স্ত্রী শান্তি পেল। তার স্ত্রীর সকল কষ্টের অবসান হয়েছে। এমন হবার কথা ডাক্তারই তাকে বলেছিলেন। এইতো সেদিনও তার স্ত্রীর কাছে আর তিনমাস সময় আছে জেনেও তিনি ভেঙে পড়েছিলেন। আর আজ তিনি শান্ত হয়ে বসে আছেন। তিনি জানেন তার মেয়ে হাসপাতালের দিকে রওনা হয়েছে। আজ তিনি ভেঙে পড়লে মেয়েকে সামলানো যাবে না। মনে মনে স্ত্রীর কাছে করা প্রতিজ্ঞা স্মরণ করছেন তিনি। মারা যাবার আগ মুহূর্তেও শাহানা বলছিল তার মেয়েকে পড়াশোনা করানোর কথা। সবসময় আদরে মানুষ করার কথা। কত স্বপ্ন ছিল শাহানার মেয়েকে নিয়ে। আজ সব শেষ হলো। মৃত্যুর কাছে স্বপ্নের সমার্পণ!

ওইতো লিফটের দরজা খুলে যাচ্ছে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে। ওই মুখে ভয় আর অবাক দৃষ্টিও বোঝা যাচ্ছে। শাফাকে খবরটা দিতে হবে। তার মায়ের আর পৃথিবীতে না থাকার খবর। তাকে এখনই বলতে হবে, 'মা নামক অধ্যায় তার জীবন থেকে মুছে গেছে।"


১২ তম দিন
মে- ২০১৮


সর্বস্বত্ব সংরক্ষিত

সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৮ সকাল ১০:৪২
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×