বালিকা,
আবারো ইচ্ছে করে কবিতা লিখতে,
অন্তরাত্মাকে ছুয়ে,প্রশান্তির ছন্দ মিলাতে!
নিরবে,নির্জনে নিজেকে হারিয়ে ফেলতে...
ছন্দের আঁকিবুঁকিতে ফের নিজেকে আবিষ্কার করতে!
অতীত সত্যের আলোকবর্তিকায় নতুন করে জ্বালতে,
সেই আলোকবর্তিকার দীপ্তিতে মিথ্যা নামক অন্ধকারকে আড়াল করতে!
ম্রিয়মাণ চাঁদের আলোয় শুধু নিজেকে নিয়েই ভাবতে,
নিজেকে আপন সুষমামণ্ডিত ছন্দে জাহির করতে!
-মাহমুদ মুন্না


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


