স্বপ্ন
রাত নিঃশব্দ
ঘুম চোখ__আকাশে মস্ত এক হলুদ সূর্য
ঘাম, রোদ্দুর, রক্তের হোলিখেলা,
বাস, ট্রাম, বাতাসে কেটে চলা পথিকের ডানা,
মস্ত কোলাহল অথবা
ঝিঁঝিঁ পোকার ক্লান্ত ডাক,
নিশুতি দুপুর।
স্বপ্নদ্রষ্টাদের সঙ্গি হতে নেই।
ধীরে ক্ষয়ে যাওয়া এক টক ফল,
কল্পনার সুমিষ্ট সাধ,
কাঁটা গাছে বিধে থাকা শকুন,
বিকেলের এলো কাশফুল,
বাতাসে উড়ে বেড়ানো একঝাক কালো সবুজ চুল,
দিগন্তের শেষে আটটি দরজা,
রোদ চশমা পড়ে যায়না... বাকিটুকু পড়ুন





