রোদ্দুরে এক উড়াল সড়ক__আটকে আছে__কয়েদির মতো
টলটলে হৃদয় ভাঙা জ্যামে।
মরীচিকা দেখে ভুল হয়,
স্থির সব__সত্যি।
বিগত ডাকঘরের বাক্সে ভরা প্রেমিকার উষ্ণ বাষ্প,
ছুঁয়ে যায় নিশ্চল__ গাড়ি, ট্র্যাক, পিকআপ,
চোরের মতো পালাচ্ছে কয়েকটি মোটর,
এক মেঠো পথ আকাবাকা,
টঙ আর টিনের বাড়ি,
চালা ভেদ করে দেখা যায় দুর্ভিক্ষের পাঁজর।
টিনগুলো তবু চকচকে__ধারালো,
মাঝের বাতাস যায় কেঁপে__এমন দুপুর
মরীচিকা দেখে ভুল হয়,
স্থির সব__সত্যি।
ভাড়া খাটা এক উড়াল সড়ক__স্থির পা__বন্দি
পাশে কালচে এক জলাধার,
একবিন্দু শরীর
কয়েকটি পুষ্ট জারুল গাছ
এমন এক রোদ্দুর আর
কয়েকটি কোকিল ডাকছে পাতার ছায়ায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

