somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিয়তি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক ৮ঃ১৫ মিনিটে আকবর সাহেব বাসা থেকে বেরিয়ে গেলেন। তিনি নিয়মিত বাসা থেকে এই সময়েই বের হন যাতে ৯টার মধ্যে অফিসে পৌঁছাতে পারেন। যদিও বাসা থেকে অফিসের দূরত্ব খুব বেশি না, কিন্তু অফিস টাইমে রাস্তায় জ্যাম লেগেই থাকে। দীর্ঘদিনের চাকরীর সুবাদে তিনি তাই এই সময়টা এমন ভাবে ঠিক করে নিয়েছেন যাতে অফিসে আগে পৌঁছালেও যেন দেরিতে না পৌঁছান। ছোট পদের চাকরী করেন বলে তাকে ৯টার মধ্যে অবশ্যই অফিসে পৌঁছাতে হয়। ইদানিং অবশ্য তিনি ৯টার অনেক আগেই অফিসে পৌঁছে যান। কারণ টানা অবরোধ চলছে। কিন্তু তাঁর দীর্ঘদিনের অভ্যাসে আজও ৮ঃ১৫ মিনিটে তিনি বাসা থেকে বের হয়েছেন।

এই অবরোধের মধ্যেও বাসটা মোটামুটি ভরা। তিনি পিছনের দিকে একটা খালি সিট পেয়েই বসে গেলেন। আকবর সাহেবের মনটা আজ বেশ ভাল। তার একমাত্র চিন্তা ছিল তার ছোট ছেলে- আলমকে নিয়ে। পড়াশোনা শেষ করে দীর্ঘদিন বেকার হয়ে ছেলেটা এতদিন বাসায় বসে ছিল। চাকরী খুঁজে খুঁজে না পেয়ে আলমের মন সব সময় খারাপ থাকতো। বেশির ভাগ সময় বাসার বাইরেই কাটাতো। কিন্তু আজকাল সে নাকি টুকটাক ব্যাবসা শুরু করেছে। কি ব্যাবসা জিজ্ঞেস করলে যদিও সে কিছু বলেনা, কিন্তু ছেলের কাছে তিনি বেশ কিছু টাকা দেখেছেন। নিজের খরচ তো চালাচ্ছেই, উপরন্তু সংসারের টুকটাক বাজার এখন কিনেও আনছে। যাক এতদিন পর তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন।


**
আলম সকালে ঘুম থেকে উঠেই অপেক্ষায় ছিল কখন আকবর সাহেব বাসা থেকে বেরিয়ে যাবেন। সে বাইরের জামা কাপড় পরে প্রস্তুত হয়ে বসে ছিল। তিনি বেরিয়ে যাওয়ার সাথে সাথে সে সোহেলকে ফোন দিল। “হ্যালো। আমি আসছি। আর দশ মিনিট”।

মোড়ে সোহেলকে দেখে সে ইশারা করে পাড়ার গ্যারেজের দিকে হাঁটা দিল। গ্যারেজে পৌঁছে কাল কাপড় সরিয়ে একটা পুরোন মটর সাইকেলট বের করল। সোহেল কাছে আসলে সে নীচু গলায় জিজ্ঞেস করল “সব ঠিক ঠাক এনেছিস?”। সোহেল বলল-“হ্যাঁ, তুই শুধু চোখ বন্ধ করে চালাবি, বাকিটা আমি দেখবো”।

এটা তাদের তৃতীয় মিশন। তারা যখন এধরনের কাজে বের হয় আলম মোটর সাইকেল চালায় আর সোহেল পেছনে বসে থাকে। এক একটা মিশন শেষ করে ওরা অনেক টাকা পায়। যে পরিমান টাকা পায় তাতে কিছুটা হলেও তাদের মনের জ্বালা মিটে। বেকার ছেলেদের কাছে দশটাকার মূল্যও অনেক। সকালের সময়টা আলমই বেছে নিয়েছে। এসময় একে তো অফিসের সময়, উপরন্তু রাস্তায় পুলিশের উপস্থিতিও কম। তাই এসময় তাদের খুব সুবিধা হয়। কিক করে আলম মোটর সাইকেলটা স্টার্ট করে তেলের পরিমান দেখে নিল। সোহেল পেছনে বসায় সে গিয়ার ফেলে, ব্রেক ছেড়ে রওনা হয়ে গেল।


**
আকবর সাহেব তার ছেলের কথা চিন্তা করতে করতে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলেন। এই সকালে অবরোধেও মোটামুটি জ্যাম লেগে আছে। বড় একটা সিগন্যাল ছড়তেই বাসটা গতি বাড়িয়ে দিল। এমন সময় তিনি দেখতে পেলেন একটা মটর সাইকেল তাদের পাশ কেটে দ্রুত বেরিয়ে যাচ্ছে। তিনি অবাক হয়ে দেখলেন তার ছোট ছেলে অত্যন্ত পাকা চালকের মত মোটর সাইকেলটাকে চালাচ্ছে। তিনি এতটাই অবাক হলেন যে পেছনে বসে থাকা সোহেলের ছুঁড়ে দেওয়া পেট্রল বোমাটা যে সরাসরি তার উপরে এসে ফেটেছে-এর প্রতিক্রিয়া দেখাতে তিনি ২-৩ সেকেন্ড দেরি করে ফেললেন। ফলে পুরো বাসের যাত্রীদের অনেকে আহত হলেও শুধুমাত্র একজনই নিহত হল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×