বড় একটা বাঁশ খাওয়ার প্রস্তুতি নিয়েই পরীক্ষা হলে ঢুকেছিলুম।
প্রশ্নটা হাতে পেয়ে দেখি এইচএসসি-তে অর্জিত ব্যবস্থাপনা জ্ঞানটুকু ঢেলে দিলেই যথেষ্ট...
শেষ ওভারে ১০ রান দরকার, আই মিন ১০ মিনিটে ১০ নম্বর তুলতে হবে।
এমন সময় উইকেট কীপার আমার নাম ধরে ডাক দিলো, আই মিন পেছনে বসা হতভাগা... তার দিকে ঘুরে তাকাতেই বোল্ড!
আম্পায়ার এসে খাতা নিয়ে গেলো! আর শেষ মুহুর্তে দিয়ে গেলো কঞ্চি।
অনুরোধ করলুম "ষ্যাড়, আমি দেকিনি মাইরি বলচি.. ঐ হট-অভাগাই আমায় ডেকেচিলো, তাই ঘুরে তাকিয়েচি শুদু..."
উনি এমন লুক দিলেন যেন আমার কথা শুনতে পাননি !
"ডিসিশান রিভিউ সিস্টেম" না থাকায় আম্পায়ারের ভুল সিদ্ধান্তে বলির পাঁঠা হলুম আমি !
১৩-অক্টো-১২ : বাঁশ-ঠিক ব্যর্থনীতি - 'দ্য' মাইক্রো ইকোনোমিক্স
মাঝখানের দুইদিনে "হাউ টু ঈট অ্যান আনক্লিন্ড ব্যাম্বু ইন ইগ-জ্যাম হল" কোর্সখানা শেষ করতে পারবো বলে মনে হচ্ছে। :-|
বিঃ দ্রঃ ইহাকে ছবি ব্লগ ভাবিয়া ভুল করিবেন না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



