somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার মানে কী? :|

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক কাগা আসছে আমার কাছে- "বাবা, ইন্টারনেটে একটু খুঁজে দেখো তো ব্লগার মানে কী?" :-&
পড়লাম মুশকিলে.... ব্লগারের বাংলা তো কোনদিন খুজতে যাই নাই। :|
কইলাম- "যারা ব্লগ লেখে, তাদের ব্লগার বলে।"
- "না, তুমি একটু খুঁজে দেখো। ডিকশনারীতে খুঁজেও কোন মানে পাই নাই, আগের ডিকশনারী তো! এমপি সাহেব আমার কাছে জানতে চাইছে।" :-&
- "ও আইচ্ছা।" গুগল মামারে আস্কাইলাম- মামা ব্লগার এর বাংলা কি? গুগল মামা মাথা চুলকায়া কয় এই বিষয়ে তো তেমন কোন তথ্য নাই আমার কাছে। ট্রান্সলেটরও এহন ঘুমায় (ঢুকা যাইতেছিলো না, কিন্তু আমি সিউর ট্রান্সলেটরও ব্লগার এর বাংলা "ব্লগার"-ই দেখাইতো), এই লও ব্যাঙা ভাইগ্নার একটা ব্লগের লিংক। সোজা সামুতে চইলা যাও।
লিংক ধইরা সামুতে গেলাম, "ব্যাঙা ভাই" -এর সেই ব্লগ পড়ে জানতে পারলাম ব্লগ শব্দটা এসেছে "ওয়েব লগ" থেকে। ব্লগ মানে অনলাইন দিনপঞ্জি! তাইলে মানে কী দাঁড়াইলো? যে অনলাইনে তার দিনপঞ্জি বা দৈনিক ঘটনা প্রবাহ লেখে তারে ব্লগার কয়? B:-) মাইরালা আমারে :| কাগারে ব্লগ দেখায়া কইলাম-
- "এই দ্যাহেন। এর চেয়ে বেশি কিছু খুঁইজা পাইলাম না। ব্লগারের বাংলা দিয়া আসলে ব্লগারের ব্যাপারে ধারণা পাওয়া খুব মুশকিল। এমন কিছু ইংরেজী থাকে যে তার বাংলা করলে আসল অর্থখানাই হারাইয়া যায়। ব্লগ হইলো এমন একটা মাধ্যম, যেখানে যে কেউ তার চিন্তা-ভাবনাগুলো লিখে শেয়ার করতে পারে। সেটা হতে পারে গল্প, কবিতা, গান, প্রবন্ধ, নাটক, উপন্যাস, ছড়া, রাজনীতি, খেলাধুলা, ধর্মীয় আলোচনা বা সমসাময়ীক বিভিন্ন ইস্যু এমনকি ব্যক্তিগত বিষয়ও। কোন সম্পাদকরে পত্র পাঠায়া ছাপানোর জন্য অনুরোধ করতে হয় না।"
- "নাহ, তাইলে তুমি ব্লগার মানে জানোনা। এইডার কি যেন একটা মানে আছে। শাহবাগে দেখো না ব্লগারেরা সব আন্দোলন করতেছে!"
- "ওহ আইচ্ছা। আন্দোলনের সাথে তাইলে এইসব অর্থ খাপ খাইতেছে না?"
- "উহু। তাইলে খুঁইজা পাইলা না?"
- "নাহ।"
- "আইচ্ছা, তাইলে আসি।"
- "আসেন।"
মনে মনে কইলাম "হে ব্লগার সম্প্রদায়! তোমরা এ কোন আন্দোলন শুরু করিলে যে এমপি-মন্ত্রীরা এখন ডিকশনারীতে ব্লগার মানে খুঁজে বেড়ায়! এই বয়সে তাদের আবারো লেখাপড়া করার চাপ দেয়া কি ঠিক? ইউ ব্লগার্স আর রিয়েলি পোম গানা!" =p~ =p~ =p~
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প: আমি ডাক্তার হবো

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৫

দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×