somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলুন দেখা যাক কি হতে পারে হাসিনা-খালেদার সম্ভাব্য কথপোকথন :|

২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবরঃ যে কোন সময় খালেদাকে টেলিফোন করে আলোচনার আহ্বান জানাবেন শেখ হাসিনা।

চলুন দেখা যাক কি হতে পারে তাদের সম্ভাব্য কথপোকথনঃ
ক্রিং ক্রিং... ফোন ধরবেন বিএনপির কোন নেতা, সেটা ফখরুল ইসলাম আলমগীর হতে পারেন। তিনি ফোন দেবেন খালেদাকে-
- হ্যালো, স্লামালাইকুম বুবু। B-)
- ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন খালেদা আপা? B-)
- এইতো বুবু যাচ্ছে... আপনার দোয়ায় ভালোই আছি। আপনি কেমন আছেন?
- আছি ভালোই। ক্ষমতার মেয়াদ প্রায় শেষ, বোঝেনই তো ক্ষমতা না থাকার কি বেদনা! /:)
- আরে বুবু, তা তো বুঝিই! সে কি আর বলতে? /:)
- তো আপা আপনার ছেলেরা কেমন আছে? B-) তারেক আর কোকো? বাচ্চা দুইটার জন্য অনেক মায়া লাগে বুঝলেন? /:)
- আর কেমন থাকবে! আমার ছেলে দুইটাকে তো আর কম নির্যাতন করলেন না আপনারা। নাহয় একটু-আধটু দুর্নীতি করেই ফেলেছে, তাই বলে এত শাস্তি না দিলেও পারতেন! প্রধানমন্ত্রীর সন্তান হয়ে যদি একটু ক্ষমতাই না দেখায় তাহলে কি আমার প্রেস্টিজ থাকে বলেন? /:)
- কথা তো বুবু ঠিক-ই বলছেন। কিন্তু কি করবো বলেন! এইটা না করলে আমার দলের লোকজন মন খারাপ করে। বাচ্চাদেরকে বলবেন কোনো চিন্তা নাই। আপনি ক্ষমতায় আসলেই তো সব মামলা পানি হয়ে যাবে। ;)
- হ্যা, আপনি আপনার দলের ফাসিপ্রাপ্ত চুনোপুটিদের পর্যন্ত ক্ষমা করে দিলেন আর এরা তো আমার নিজের সন্তান! :|
- যাই হোক, কথা সেটা না। যে কারণে আপনাকে ফোন দিয়েছি- আজকে তো আপনারা মারমার কাটকাট ভাব নিয়ে আছেন, তো পরিস্থিত ঠান্ডা হবে কবে? ;)
- আপনি একটা সমঝোতায় আসলেই তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যায়! :D
- সমঝোতায় তো আসতেই চাই আপা, কিন্তু আপনার প্রস্তাব মানতে গেলে তো আমার গদি ছাড়তে হবে! বাংলাদেশের মানুষ বড় বেঈমান, বুঝলেন? যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম আমরা কিন্তু ক্ষমতায় আসতে দিলো মাত্র দুইবার। আর আপনি এরই মধ্যে তিনবার প্রধানমন্ত্রীত্বের স্বাদ পেয়ে গেছেন! আমার কি একটু খায়েশ হয়না হ্যাট ট্রিক করার? /:)
- খায়েশ হলেই কি সব পাওয়া যায় বুবু? এবারের মতো গদিটা ছেড়ে দেন, পরেরবার তো আসবেনই। আগেরবার আমরা যা করেছি তা যেমন আম-পাব্লিক ভুলে গেছে তেমনি আপনি এবার যা করলেন তা আমার শাসন দেখলেই ভুলে যাবে। আরে বাংলাদেশে তো জনগণ বলে কিছু নেই, আছে বিএনপি আর আওয়ামীলীগ। আপনি বলেন আর আমি বলি, কেউই টানা দুইবার ক্ষমতায় থাকতে পারবো না। সুতরাং এতো ঝামেলা করে কি লাভ? B-)
- কিন্তু কি করা যায় বলেন তো আপা? /:) আমার দলের লোকজন সবে কোটিপতি হওয়া শুরু করেছিলো! ওদেরও তো আর একটু সুযোগ দেয়া দরকার। জনগণের টাকার যে কি স্বাদ সে তো আপনি জানেন। আমি আবার, আরেকটাবার হট সিট-টাতে থাকতে চাই.... আমি আবার, আরেকটাবার হট সিট-টাতে থাকতে চাই.... /:)
- আরে... বুবু খুব তাহসানের গান শোনেন মনে হচ্ছে! ;)
- ওই এক-আধটু আরকি! হেহে... :D
- আমিও তাহসানের গানের খুব ফ্যান, বুঝলেন? আচ্ছা বুবু আপনার আর কার কার গান ভালো লাগে? B-)
- ইভা রহমান! B-) উফ! আপা কি চমৎকার যে গানের গলা! এক্কেবারে বাঁশীর মতো!
- হ্যা বুবু, আমিও তার চরম ফ্যান! ইভার হাজবেন্ডটা, মাহফুজুর রহমানও তো ভালো গায়! :D
- ওরা খুব কিউট একটা কাপল! :!> দেশের গান মাহফুজুরের কন্ঠে শুনলে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি! আমার কান্না চলে আসে! দেশপ্রেম কি জিনিস সেটা আমি ফিল করি ভেতর থেকে! জানেন তো, আমার থেকে বড় দেশপ্রেমিক আর কেউ নেই... B-)
- এহেম... না ঠিক আছে... সবাই নিজেকে তাই ভাবে আরকী! :P যাই হোক, আমরা আলোচনায় ফিরি... আপনার আবার টেলিফোনের বিল উঠছে।
- আরে টেলিফোনের বিল কি আমাকে দিতে হয় নাকি? অনেক দিন পর দুই বোন কথা বলার একটু সুযোগ পেয়েছি... সময় একটু লাগতেই পারে। B-)
- হ্যা, তা অবশ্য ঠিক। আবার কবে কথা হবে কে জানে! /:)
- তো আপা ডিসশন ফাইনাল, B-) তত্ত্বাবধায়ক সরকারের নাম মুখেও আনবেন না। আমি প্রধানমন্ত্রী থাকবো, আমার অধীনেই নির্বাচন হবে। দলের নেতাদের সাথে আমি বেঈমানি করতে পারবো না। ;)
- হ্যালো... বুবু...

টুট টুট টুট... ফোন কেটে যাবে।

ফলাফলঃ যেই লাউ সেই কদু।
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×