আমি যেন বুকে হিরোশিমা নিয়ে,
স্বপ্ন সাজিয়ে যাই,
নাগাসাকি সম কপাল লুকিয়ে,
সুখপাখি খুঁজে বেড়াই।
আশার ঘরে আজ বসত গড়েছে,
হতাশার ফিলিস্তিন,
আনন্দ এখন ইরাকের মত,
বেদনাতে হচ্ছে বিলীন।
সাফল্য এখন কাশ্মীর আমার,
চেচনিয়া সম ভবিষ্যৎ,
চাওয়া-পাওয়া সব বিপরীত মেরুতে,
হারিয়ে যাচ্ছে সকল পথ।
ভালবাসা? সে তো মরুর মরিচীকা,
জীবনের পূর্ণ আভ্যন্তরীন প্রতিফলন,
আর প্রিয়তমা? সে তো আলো নয়, আলেয়া,
হতাশার অন্যতম উপকরন।
তবু হিমালয় সম আশা বুকে চেপে,
কল্পনায় গড়েছি ঘর,
রঙধনু থেকে রঙ নিয়ে তাই,
রাঙাই স্বপ্নের বালুচর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




