আজ বিষন্ন, হতাশ এ মন,
নিঃস্তব্ধ, একাকী জীবন,
আছে যত মোর আত্মীয় স্বজন,
আমি ভাবি, তারা সবাই আপন,
কিন্তু ভুলেও ওরা ভাবে না এমন।
আর প্রিয়তমা?
সে তো কখনও আমাকে খোঁজে না,
আমার শাশ্বত ভালবাসা,
সে হয়তো বুঝেও বোঝে না।
তবুও তার উপর আমার,
কখনও রাগ করা সাজে না,
কেননা তাকে ছাড়া আমার জীবন,
ছন্দময় সুরে বাজে না।
তারপর ও আমার এ মন,
বোঝে না ভালবাসার সহজ সমীকরন,
করে যায় শুধু কল্পনায় বিচরন।
এক সময় মনকে বলি,
“তোর ভালবাসা-সে তো মূল্যহীন,
শত ব্যস্ততার কাছে তা পরাধীন,
সময়ের কাছে পরাজিত এক বিলুপ্ত প্রথা”,
আর প্রিয়তমার কাছে, “যত্ত সব আবোল-তাবোল কথা”।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




