দলমত নির্বিশেষে নিরপেক্ষ দৃষ্টি ভঙ্গি নিয়ে এই বিষয়ে লেখার অনুরোধ
মোকাররম হোসেন সাহেব কে ধন্যবান একটি প্রাসঙ্গিক লেখা উপহার দেওয়ার জন্য। আমি সবাইকে অনুরোধ করবো যে এই স্পর্শকাতর ও নির্মম হত্যাকান্ডের বিষয়ে দলীয় সংকীর্নতার উর্দ্ধে থেকে তথ্য নির্ভর ও যৌক্তিক লেখা পরিবেশনার জন্য । এতে সাধারন মানুষ বিভান্তি ও গুজব থেকে মুক্তি পাবে। আমার কাছে মোকাররম হোসেন সাহেব এর লেখায় মনে হয়েছে যে শেষ পর্যন্ত উনি দলীয় দৃষ্টি ভঙ্গি র উর্দ্ধে থেকে লিখতে পারেনি। মনে হয়েছে টেলিভিশন চ্যানেলগুলোতে যে টক শো হয় সেখানে অনেক কে দেখি নিরপেক্ষ হওয়ার চেষ্টা করে থাকেন কিন্তু ব্যর্থ হন শেষ পর্যন্ত কারন সেটা যে কখন চলে আসে তারা বুঝতে পারেনা, সে রকম।
আপনারা যারা আর্মির হেড কোয়ার্টার এ প্রধানমন্ত্রীর সাথে বেশ কিছূ আর্মির কথাকোকথন এর রেকর্ড শুনেছেন ( যা কিনা এই ব্লগে থেকে নেওয়া) তারা কি একটু গভীর ভাবে অনুধাবন করতে চেষ্টা করবেন যে কত গভীর ষড়যন্ত্র হয়েছে । প্রতিটি রাজনৈতিক দল ই যে কি প িরমান
দলীয় করন করে থাকে যার বলীর পাঠা হন এই সৎ, নির্ভীক, দেশপ্রেমিক ও অকুতোভয় সেনা অফিসাররা।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


