আজকের একটি সংবাদ শিরোনাম:
রাজধানীতে জেহাদি বইসহ শিবিরকর্মী আটক
খবরে বলা হয়, রাজধানীর কলাবাগান থানার সেন্ট্রাল রোডে একটি মেসে তল্লাশি চালিয়ে জেহাদি বই, চাঁদার রশিদসহ শিবিরকর্মী মো. দাউদকে আটক করেছে পুলিশ।"বাংলানিউজ২৪
.........................
ইসলামে জিহাদ একটি পবিত্র ও সম্মানিত বিষয়।
যারা জিহাদ করে ইন্তেকাল করেন তাদেরকে 'শহীদ' মর্যাদাপ্রা্প্ত হন।
আর যারা বেঁচে আছেন তারা হন 'গাজী'।
তাছাড়া খোদ কোরআন শরীফেই জিহাদের হুকুম-আহকাম নিয়ে অনেক বিষয় বর্ণনা আছে.....তাহলে কি কোরআন শরীফকেই কথিত 'জিহাদী বই' বলতে হবে? হাদীস শরীফের কথাতো রইলোই।
মূলত ইসলামবিদ্বেষী মহলরা খুবই সূক্ষ্মভাবে এধরনের কিছু পবিত্র শব্দকে হেয় ও অবজ্ঞা করার জন্য এভাবে ব্যবহার করা শুরু করেছে। আর অসতর্ক মুসলিম লেখক-সাংবাদিকরা এই ধরনের শব্দ ব্যবহার করে থাকে। যা মূলত ইসলাম অবমাননার একটি ক্ষুদ্র-সূক্ষ্ম নমুনা।
ইসলাম কখনোই উগ্রতা-সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়। বরং ধর্মব্যবসায়ীরাই ইসলামকে ব্যবসার মাধ্যম বানিয়ে জিহাদ' নামক পবিত্র বিষয়কে যাচ্ছেতাই বিকৃত করে ফায়দা লুটতে চায়।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



