কয়েকদিন ধরে হরতাল বাংলালিংক দামে পাওয়া যাচ্ছে। তাই সবাই যে যার মত হরতাল ডাকছে। বর্তমানে হরতালের পদ্ধতিও পাল্টে গেছে। হরতালের আগের রাতে ১-২ টা গাড়ি পোড়ানো আর হরতালের দিন ঘরে বসে থাকা। কিন্তু সমস্যা হল আমাদের মত সাধারণ লোকের। আমরা না পারি ঘরে বসে থাকতে না পারি ঠিকমত কাজকাম করতে। কারণ বসে থাকলে তো আর আমাদের কেউ এসে খাবার যোগাড় করে দিয়ে যাবে না। আবার কাজে বের হয়েও পায়না ঠিকমত যাতায়াতের সুবিধা, তার উপর বাজার সমস্যা তো আছে। এইবার আসি আমার মত স্টুডেন্ট দের কথায়। এক সময় হরতাল দিলে স্টুডেন্টরা সবচেয়ে খুশি হত। কারণ তারা একটি দিন ক্লাশের যন্ত্রনা থেকে বাচত। কিন্তু এখন দিন বদলায় গেসে। এখন যে হারে হরতাল দিতেসে তাতে আমি ভুলে গেসি ক্লাস কাহাকে বলে। গত এক সপ্তাহ ধরে একটা পরীক্ষা দিতে পারতেসি না হরতালের কারনে। পরীক্ষার টেনশন এক দিক দিয়ে যায় না......আবার পরীক্ষাও শেষ হয় না। অনেক দিন বাড়ি যায় না। আশায় আছি পরীক্ষা শেষ হলে বাড়ি যাব। কিন্তু এখন মনে হচ্ছে আদৌ পরীক্ষা শেষ হবে কি না। তাছাড়া আমাদের মত মধ্যবিত্ত পরিবারের সন্তানদের আশা থাকে লেখাপড়া শেষ করে একটা চাকরি করা। কারণ বাপের টাকা এনে খরচ করা যে কত কষ্টের তা আমরা বুঝি। তাই যত ইচ্ছা থাকে ৪ বছরের মধ্যেই অনার্স শেষ করা। কিন্তু বর্তমানে রাজনীতিবিদরা যা শুরু করেসে তাতে ভবিষ্যতে কপালে কি আছে তা আল্লাহই ভালো জানে। তাই সরকার আমাদের একটা উপকার করতে পারে আমাদের পড়াশোনা শেষ হোক আর না হোক আমাদের সার্টিফিকেট দিয়ে দিক......কারণ বাংলাদেশে চাকরির ক্ষেত্রে তো সার্টিফিকেট থাকলে আর মামা-খালু থাকলেই হয়। মামা-খালুর না হয় ব্যবস্থা করলাম......কিন্তু সার্টিফিকেট পাব কোথায়.........তাই সরকারের নিকট আমার আকুল আবেদন আমাদের সার্টিফিকেটগুলো যেন আমরা সময় মত পায় সে ব্যবস্থা করবেন...............
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।