সাভার ট্রাজেডি নিয়ে সবাই কয়েক দিন দেখলাম বেশ মেতে আছে। ফেসবুকে স্ট্যাটাস আর ছবিগুলো দেখে মনে হয় আমরা আসলেই সাহসী ও মানবিক জাতি। স্পটে যেতে পারি আর না পারি ঘরে বসে অন্তত সাপোর্ট তো দিচ্ছি। তাই বা দেয় ক’জন। আমরা তো আমদের মন্ত্রী এমপিদের মত উল্টা-পাল্টা কথা বলি না বা ভিআইপি ব্যক্তিদের মত স্থান পরিদর্শন করতে গিয়ে কাজের ব্যঘাত করসি না। এত মানবিক হওয়ারও যে একটা খারাপ দিক আছে সেই টা আমি বুঝলাম।কারন আমারও অভিজ্ঞতা হয়েছিল সাভার যাওয়ার। তবে দামি সেখানে অবশ্য সাহায্য করতে যায় নাই।গিয়েছিলাম জাবি তে আমার কাজে। তবে যেতে গিয়ে কিছু দারুন অভিজ্ঞতাও অর্জন করলাম। অ্যাম্বুলেন্স যাওয়ার সুবিধার্থে রাস্তা আটকে দেয়া হয়েছে, তাই হাটতে হল আনেক দূর। তবে এটাকে আমি সাধুবাদ জানায়। কিন্তু যখন কাছাকাছি গেলাম, ঠিক কাছাকাছি নয় তবে বলা যায় আর কি দেখলাম সবার হাতে লাঠি। বাঙ্গালির বড় অস্ত্র। লাঠি হাতে পেলেই সবাই রাজা। যাই হোক রাস্তা আটকানোর জন্য এত লোকের হাতে লাঠি নেয়ার প্রয়োজন ছিল বলে আমার মনে হয়নি। তবে অনেককেই দেখে মনে হয়েছে যে ও লাঠি হাতে তাহলে আমার হাতে থাকবে না কেন? ভাল। সমস্যা নেই। এর পর রাস্তা সম্পূর্ণ আটকে দিল কিছু জায়গা। আমার কাজ ছিল তার উপর টায়ার্ড তাই অন্যদের দেখাদেখি বাগানে ভিতর ঢুকলাম। কিন্তু রাস্তা নাই। বাঙ্গালির কাছে কোন সমস্যাই প্রব্লেম না। বেড়া ভেঙ্গে বের হলাম। এবার দেখি আরও আজব কাহিনী লোকের সংখ্যা ষদু বাড়ছে। বর্তমানে সবার হাতে চাইনিজ মোবাইল। দেখি লোকজন ভিডিও করছে। আমার কাছে মনে হল এরা যেন সার্কাস দেখতে আসছে। আরও অবাক হলাম যখন দেখলাম ভবনে একজন উদ্ধারকারী মোবাইলে লোকজনের ভিডিও করছেন, যেন এত লোক আর কোন্দিন দেখেন নাই।হায়রে আজব পাবলিক। আমার মনে হয় লোকজন যদি শুধু শুধু ভিড় না করত তবে উদ্ধার কাহ আরো দ্রুত হত। তবে যারা আক্লান্ত পরিশ্রম করেছে তাদের দেখে আমি অবাক হয়েছি। এদের দেখে আমার বলতে ইচ্ছে হয়............আমি বাঙালি, আমি গর্বিত বাঙালি।
আলোচিত ব্লগ
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।