somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নড়াইলে চিত্রা জৈব সার ব্যবহারে বাম্পার ফলন

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাকিব খান : নড়াইলে এখন বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে জৈব চিত্রা সার। শহরের উজিরপুর অর্গানিক বহুমুখী সমবায় সমিতির তৈরি চিত্রা জৈব সারের চাহিদা দিনদিন বাড়ছে কৃষকদের মাঝে।

বিভিন্ন ফসলে এ সার ব্যবহারে একদিকে মাটির গুনাগুন যেমন ঠিক থাকছে, তেমনি ভালো ফলন পাচ্ছেন কৃষকরা।

নড়াইলের এসব বিস্তৃণ্য জমিতে রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার হচ্ছে চিত্র জৈব সার। আর তাতে সবুজ সতেজ হয়ে উঠেছে জমির ফলন।

পান, সবজি ও ধানসহ বিভিন্ন ধরনের ফসলে কৃষকরা এখন ব্যবহার করছেন চিত্রা জৈব সার।

পৌর এলাকার উজিরপুর অর্গানিক বহুমুখী সমবায় সমিতির এই চিত্রা সারের ব্যবহারে ফসলের উৎপাদনও হচ্ছে ভালো।

কৃষকরা বলেন, এই সার ব্যবহারের ফলে আমাদের জমির ফলন অনেক ভালো হয়েছে। জমিতে এই সার অনেক কম লাগে। এই সার ব্যবহারের ফলে জমিতে শক্তি বৃদ্ধি পায়।

জমিতে প্রতি শতকে যেখানে ৩ থেকে ৪ কেজি রাসায়নিক সার লাগতো, সেখানে জৈব সার লাগে সর্বোচ্চ এক কেজি।

অর্গানিক বহুমুখী সমবায় সমিতি সাধারণ সম্পাদক সায়েদ আলী শান্ত বলেন, রাসায়নিক সারের খরচ দিনদিন কৃষকের বৃদ্ধি পাচ্ছে। যদি জৈব সার কৃষকরা সঠিক মাত্রায় জমিতে ব্যবহার করে তাহলে আস্তে আস্তে রাসায়নিক সারের ব্যবহার অনেক কমে আসবে। পাশাপাশি তাদের উৎপাদন খরচও কমে যাবে।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক শেখ আমিনুল হক বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি কৃষকদের উদ্বুদ্ধ করে এই ধরনের জৈব সার জমিতে ব্যবহরের জন্য। আমি আশা করছি আস্তে আস্তে এই কার্যক্রম আরো সম্প্রসারিত হবে।

জেলার উজিরপুর অর্গানিক বহুমুখী সমবায় সমিতির বর্জ্য মিশ্রিত চিত্রা জৈব সার প্রস্তুত ও প্যাকেটজাত করতে সময় লাগে প্রায় ৪০ দিন।

সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×