কেস স্ট্যাডি-১
ঠান্ডু ফুপি
তখন অনন্যার বয়স মাত্র ১১ বছর। অনন্যাদের বাড়িতে বেড়াতে আসত একজন দরিদ্র নারী। যাকে অনন্যা ডেকেছিল ঠান্ডু ফুপি। তার আরও ছোট বেলায় ওদের বাড়িতে ওর মাকে সহযোগীতার দায়িত্ব ছিল এই নারীর। অনন্যাকে গোছল কারাতো, ভাত খাইয়ে দিত, চুল আঁচরে দিত, বিকেল বেলা বেড়াতে নিয়ে যেত। রাতে গল্প বলত। ঘুম পাড়িয়ে দিত। কাজের মাঝে তার একটা বাড়তি সময় অনন্যার জন্য থাকতই। বাড়িতে কেউ না থাকলে, তার নিজের পয়সা থেকে হলেও অনন্যার পছন্দের কোন খাবার সে কিনে আনত বাইরে থেকে। অনন্যার মনে তৈরি হল এক বিশাল ভালবাসা তার জন্য। হঠাৎ করে তার বিয়ে হয়ে যায়। সেও সব ভালবাসা সাথে করে চলে যায়। অনন্যা হয়ে পরে একাকী। তবে মাঝে মাঝে বেড়াতে আসে, অনন্যা গল্প শোনে তার। একদিন ছুটির দিনে দেরী করে ঘুম থেকে ওঠে অনন্যা। হঠাৎ কে একজন এস বলে যে ঠান্ডু মরে গেছে। তার স্বামী তাকে মেরে ফেলেছে। অনন্যার চোখ জলে ভরে, বুকের মধ্যে চিৎকার করে কিছু। এইতো সেদিন এসেছিল, গর্ভবতী ছিল সে, মা হওয়ার পরম আন্ন্দ ঝলক তার চোখে মুখে। অনন্যা দেখেছে তার সে মুখ! বড় নিষ্পাপ মুখ! হাহ! কেড়ে নিল স...ব! অনন্যার ভালবাসা আর তার ঠান্ডু ফুপির নিষ্পাপ বাচ্চাটাও। অনন্যা ফিস ফিস করে জানতে চায়, কি.... কি হয়েছিল?....
আগন্তুক তাকে বলে, ওর স্বামী নেশা খোর ছিল, খালি টাকা চাইত। ঠান্ডু দিতে চায় নাই। তার পেট বরাবর একটা লাথ্থি দিয়েছে। আর এ লাথ্থিতেই........
অনন্যা আর শুনতে চায়না। সে দেখে নেয় নারীর জীবনের মূল্য। আর চোখ মুছে, দোয়া করে, হে প্রভূ কোন ক্ষমা করনা ঐ পাষন্ডকে। না। এদের কোন ক্ষমা নাই।
********
সময়:৭:৫২ মি. সন্ধ্যা।
তারিখ:৯/১৩ ইং..
কেস স্ট্যাডি-২
অরন্য
অরন্য কিছুদিন আগে মা হয়েছে। তার কোল জুড়ে ফুটফুটে একটা মেয়ে। সে খুবই আনন্দিত। কিন্তু তার মনে ভর করেছে রাজ্যের বিষন্নতা। ডাক্তারকে বলেছে সে কথা। ডাক্তার বলেছে, মেয়েরা যখন গর্ভবতী হয় বা সদ্য মা হয় তাদের মধ্যে কিছু আচরণগত পার্থক্য দেখা যায়। কিছুদিন পর ঠিক হয়ে যায়। কিন্ত অরন্য নিজেকে একা একা বোঝার চেষ্টা করে। না বিষয়টা শুধু তাই না। আরও কিছু আছে। সে ডাক্তারকে বলেনি। কারন, এটা সে কাউকে বলতে চায়না। এটা বলা যায়না। স্বামীর কথা সে কাকে বলবে, বিয়ের ৬ মাস পর থেকেই সে তার স্বামী নয়নের ওয়ালেটে নানান রকম মেয়েদের ছবি, ঠিকানা, ফোন নাম্বার দেখেছে। সব থেকে বড় কথা এই বিষয়ে বিস্তারিত কিছু জানতে চাওয়ার পর থেকেই নয়ন তাকে এড়িয়ে যাচ্ছে। অরন্য কোন অশুভ কিছু ভাবতে চায়না। সে সব সময়ই বাস্তববাদী একটা মেয়ে। কিন্তু....... এখন আর সে তার অবস্থানে থাকতে পারছেনা। সে ভেবেছিল যে, তাদের এই ফুলের মত ফুটফুটে বাবুটার মুখ দেখে নয়ন হয়ত তাদেরকে পরিপূর্ণভাবে সময় দিবে। হয়েছে তার উলটোটা। নয়ন ভাবছে অরন্য এখন সারাদিন ব্যস্ত থাকছে, পুতুলের মত করে যত্ন করছে মেয়েকে। ওকে নিয়ে আর চিন্তা নেই। কিন্ত অরন্য তো সব কিছুর পরেও নয়নকে ছাড়া নিজেকে শূন্যতার মাঝে খুঁজে ফেরে।
আজ নয়ন খুব সকালে উঠেছে। তাড়াতাড়ি নাস্তা সেরে মেয়েকে আদর করেই বেড়িয়ে পরছিল প্রায়। অরন্য পিছু ডাকল।
--- শোন তোমার কি কোন তাড়া আছে আজ?
--- আছে একটু কাজ কেন বলতো? তবে সেটা তোমার থেকে জরুরি নয়।
--- বেবির ডায়াপার শেষ। ৬ কেজি সাইজ প্যাক এনে দিতে পারবে একটা?
----ফেরার সময় নিয়ে আসব। এখন আসি?
---- আচ্ছা যাও তবে। একটু তাড়াতাড়ি ফিরে এসো,প্লিজ।
---- ওকে সোনা, আল্লাহ হাফেজ।
---- আল্লাহ হাফেজ।
নয়ন বেড়িয়ে যেতেই অরন্য বারান্দায় এল ওর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকতে। আসলেই একটু একটু করে সে নয়নকে ভালই মিস করছে। হঠাৎ সে দেখলো নয়নের রিকশার দিকে হাত নাড়ছে একটা গাছের আড়াল থেকে কেউ। ভাল করে দেখতে গেলে এটা একটা মেয়ের হাত। হ্যা, নয়নও রিকশা থমিয়ে ফেলেছে। মেয়েটিও এক লাফে উঠে পরেছে তার পাশে। অরন্য ধীরে ধীরে কাঁপছে। চোখ বড় হয়ে গেছে। হাঁপাচ্ছে সে। কোন রকম জড়ানো পায়ে সে চলে এসেছে শাশুরীর ঘরে। শাশুরীর আলনা থেকে সে বোরকা টা টেনে পরে নিল এক টানে। আর মুখ থেকে শুধু বেরুলো, মা, আপনার নাতনীকে কে একটু দেখবেন। আমি একটু জরুরী কাজ সেরে আসছি। এসে আপনাকে মনে হয় বলতে পারব। শাশুরী পেছন থেকে ডাকছেন, কি হয়েছে মা? আমাকে বলে যা।
অরন্য কিছু শুনতে পায়নি। ওর যে সময় নাই। ঝট পট একটা অটো নিয়ে কিছু দূর এগুতেই দেখতে পেল নয়নের রিকশাটা। নয়ন মেয়েটার হাত ধরে আছে। অরন্য যেমন বাইরে কাঁপছে, সেমন কাঁপছে তার বুকের ভিতর। কেন নয়ন মেয়েটার হাত ধরেছে? অরন্য তাকে কত ভালবাসে। কথা ছিল দুজন দুজনার হাত সারা জীবন ধরে রাখবে। অন্য কারো হাত ধরবেনা। তবে?? দুটি চোখ ফেটে পরছে জলে। প্রশ্ন করছে মন, কেন নয়ন?
রিকশাটা থেমেছে একটা বাড়ির সামনে। অরন্য চিনে, এটা নয়নের বন্ধুর বাড়ি। কে যেন খুলে দিল দরজা। ওরা ঢুকে পরেছে বাড়িতে। অরন্য কি করবে বুঝে উঠছে না। কি ভেবে যেন সে, কলিং বেল টিপলো। আবারও খুলে গেল দরজা। অরন্য আর দরজায় দাড়ানো মানুষ দুই জনই চমকে গেল। কারন, দরজায় আর কেউ না নয়ন। আর ওর পেছনে সেই মেয়েটি। নয়ন লজ্জায় লাল হয়ে গেল। অরন্য শুধু বলল। বাইরে আস। আমি দাড়িয়ে আছি।
নয়ন কোন না উত্তর দিয়ে অরন্যকে অনুসরণ করল। তারা দুজন রিকশায় উঠে বসতেই রিকশা চলতে শুরু করল। কেউ কোন কথা বলেনি আর।
গভীর রাত সবাই ঘুমিয়ে পরেছে। এই মাত্র অরন্য বাবুকে ঘুম পাড়াতে পারল। জেগে আছে নয়ন। বন্ধুর বাসা থেকে ফেরার পর আর কোন কথা বলেনি অরন্য তার সাথে। এমন কি বাবুর সাথেও কথা বলছে না। নয়ন কিছু বুঝে উঠছেনা, অরন্য কি নাগিনীর মত ছোঁবল দেবার আগে থমকে আছে?
হঠাৎ অরন্য ডাকল নয়নকে। নয়ন ঘরে ঢুকে থ খেয়ে গেল। ভয়ে ওর মুখ বিবর্ণ হয়ে গেল। এ কি? ফ্যানের সাথে দড়ি বেঁধে গলায় পরেছে অরন্য। তার পায়ের নীচে শুধুই একটা বড় টুল। শুধু পা দিয়ে ছুড়ে ফেলার অপেক্ষায়। নয়ন এগিয়ে গেল। অরন্য তাকে শুধু সাবধান করে দিল আর না এগুতে। নয়ন ক্ষমা চায় বারবার। বলে আর কোন দিন সে এমন করবেনা। অরন্য শুধু বলে , তুমি সুখী হও। ক্ষমা চেয়না। তোমাকে মানায় না। নয়ন দুটো হাত জোড় করে ক্ষমা চায়। সে বুঝতে পারে অরন্য তার জীবনের সবটা জুড়ে। অরন্য আজ জীবনের সর্বচ্চো অপমানে জর্জরিত শুধু তারই জন্য। সে বুঝতে পারে অরন্য তাকে কত ভালবাসে। নয়নও তো ভালই বাসে, তবে? তবে কেন আজ ওদের জীবনে এমন সূর্যাস্তের ক্ষণ? ভেবে লজ্জিত হয় নয়ন। কিন্তু অরন্য..... ওকে আজ চেনা যাচ্ছেনা। অপ্শরীর মত জ্বলছে যেন। ফাঁসির দড়ি গলায় পরে সে নয়নের দিকে স্থির ভাবে তাকিয়ে আছে। ওর দৃষ্টিতে ঝড়ে পরছে........ অপমান, ঘৃণা আর বিশ্ময় অবিরাম।...
নয়ন কেঁদে উঠছে ডুকরে। আর কর জোরে ক্ষমা চাইছে.......
তানিয়া হাসান খান
সময়:৬:২৫ মি. (সন্ধ্যা)
তারিখ: ১৫/৪/১৩ ইং
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




