সেলাই দিদিমনি/ ....তানিয়া হাসান খান
আমাদের দেশের গানের পাখিরা
তোমাদের নিয়ে গান বেঁধেছে দেখনি,
গানে গানেই ভালবেসেছিলাম,
তুমি আমার সেলাই দিদিমনি ।
তোমার বোনা ওড়না জড়িয়েছি দেখ,
শুধু তোমায় ঢাকতে পারিনি সেদিন বস্ত্রে !
তোমার বুননে সাজ সজ্জায় মত্ত রয়েছি,
শুধু তোমার জন্য রেখে সফেদ কাফন সহস্রে ।
রোজ বিলাশিতায় ডুবি তোমার ঘামের দামে,
খোঁজ নেয়া হয়নি কখনও তুমি আছ কেমন ?
তবু তোমায় ভালবাসি দেখ,-- হেসনা দিদিমনি।
হাসলে আমার লজ্জা হতে পারে,
যা কখনও হওয়ার কথা নয়, হয়নি।
অবুঝ মনি, বলনি কেন মনের কথা,
কেন রুখে দাঁড়ালেনা, শোষকের ঘর?
জীবন তোমার বাজি করে দিলে,..
লোভী হায়নার জোড়ের উপর?
রক্তবিন্দু ঘামের কোন মূল্য নিলে,
অভিমান করে গিয়ে ওপারে চলে।
পরনের কাপড়ে আজ তোমার গন্ধ,
চোখের জলের সিক্ত হয়েছে ।
বাঁচার আকুতি নিয়ে প্রাণপণ
ঘাম চিপরে তৃষ্ঞা মিটেছে ।
ও দিদিমনি, ষাপ দিয়ে যাও,
শকুনেরা ষাপে ছাঁড়খাড় হবে।
কেউ পারেনি কভু ওদের সাথে---
লুকিয়ে একথা কতদিন কবে ??
তোমাকে কেউ বলেছে চাঁদের বুড়ি,
সুতা কাঁটতে নাকি হাজারো গাঁয়ে।
তবে কেন শহরে এসছো?..
রাক্ষসপুরীর দূষিত বায়ে!
কবির কবিতায় রয়ে যেতে যদি নিরবে,
নকশি কাঁথা বুনতে যদি আগের মতন ।
দুঃখ-স্মৃতি, সুখ-স্মৃতি রয়ে যেত সবই সরবে,
হারাতে হতোনা তো আর অকালে এমন ।
আমার চাঁদের বুড়ি, দিদিমনি,
ক্ষমা করোনা যদি এর বিচার না মিলে,
মানুষ খেকোরা যদিবা পাড় পেয়ে যায়।
বেঁচে থেকো তবু আমাদের মাঝে,
প্রতিশোধের অনল যদিনা জ্বলে হারায়।
সময়: ৮:০৩ মি.
তারিখ: ১/৫/১৩ ইং
উৎসর্গঃ কবিতাটি সকল সূচ শিল্পীদের জন্য । সকল শ্রমিক ভাই ও বোনদের জন্য। অপরাধী আর দুঃখ ভরাক্রান্ত মনের কবির লেখা এক সামান্য কবিতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


