-বলতো আমার মুঠোতে কি হতে পারে?
-ফুল .. একটা সাদা বেলীফুল।
-না হয়নি আবার বলে দেখ।
-উম ..কি হতে পারে ..? সুন্দর কিছু অবশ্যই।
রঙ্গ করা মার্বেল।
-হয়নি । তোমার জন্য অপূর্ব আর পবিত্র ভালবাসা।
-ইস! তাই তো এত সুন্দর। কিন্তু মুঠোতে বন্দি কেন?
-কেউ যদি দেখে ফেলে..আর নষ্ট করে দেয়।
-ভালবাসা নিয়ে এত ভয়? তবে এ ভালবাসা ক্ষণস্থায়ী।
-আরে না অনেক গভীর ভালবাসা। তুমি তো পূর্ণতা দিয়েছো।
-তবে ওকে ছেড়ে দাও। মুঠো খুলে দাও।
সে বেড়ে উঠুক তার নিজের গতিতে।
-এই খুলে দিলাম। বিনিময়ে কি কিছু পাওয়া যাবে ?
-হুম ... এই নাও স্বপ্ন। আগামীর স্বপ্ন।
আর কখনও মুঠোতে ভালবাসা রেখনা, পবিত্রতা হারাবে।
এভাবে ওরা বাঁচেনা। মরে যায়।
-আচ্ছা, এই পণ করছি আর রাখবনা।
খুশি তো।
-হ্যা, অনেক খুশি। ঐ দেখ নিমিশে কতটা বেড়েছে।
-এত দ্রুত ? ওরা কি আমাদের অনুভূতি?
-হুম, অনুভূতি আটকে রাখতে নেই। ওদের পবিত্রতায় ওরা বেড়ে ওঠে।
-আর আমরা ভাল থাকি, তাইনা ?
-এখনই অনুভব করেছ বেশ কিছু ভাল লাগা... আমি জানি।
-আসলেই আর মুঠো করে রাখবনা ওদের পবিত্রতা।
তুমি আছো বলে আমি ভাল আছি। ভালবাসাগুলো আজ মুক্তি পেয়েছে।
-আমি, তুমি , অনুভূতি সবই তো আমাদের নিজেস্ব, তবে?
তবে রোজ ভাল থাকি আজীবনের জন্য। মুক্তো বিহঙ্গেরমতন।
সময়:৮:২৮ মি (সন্ধ্যা রাত্রি)
তারিখ:৯/৬/২০১৩ইং
বি.দ্র. এটা শুধু বিবাহিত মানব-মানবীর জন্য উৎসর্গ করা হল।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




