ওরে পাগল মন...
পরের ভাল-মন্দের মাঝেই
নিজের ভাল-মন্দরও বসবাস, চলাচল,
আর পরিতৃপ্তি বুঝবি তা কখন?
সময় তোর গোলাম নয়,
অপেক্ষায় রবে তোর
সুবুদ্ধি হবে যখন।।
ওরে পাগল মন...
এক পলকে দেহ হবে রে তোর পর
রাখিস তার খবর?
ঝগড়া করিস, সব কিছু পন্ড করিস,
প্রভূকে করিস অস্বীকার ,
ভুলে সাড়ে তিন হাত কবর।।
ওরে পাগল মন...
শান্ত হয়ে ভাবিস তবু,
ছেড়ে যেতে হবে কভূ,
বসুন্ধরার পরে তোর যত
রঙিন সব স্থাবর ও অস্থাবর।।
পাগল মনও বুঝতে পারে...
খুঁজে নিতে হবে তাকে তবে..
প্রভূ ও তার সৃষ্টির
গভীরতার জ্ঞানের স্তর রবে
মনেরই সবটাতে অধিকারে।।
সময়:১১:০০ মি. রাত্রি
তারিখ:১১/৬/২০১৩ ইং
উৎসর্গ: আমার কাছে একটি গান লিখার আহ্বান এসছিল তার পক্ষ থেকেই প্রথম। এটা তাই তাকে উৎসর্গ করা হল। ভাল থেকো ভাইয়া । Abu Md Moyen
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




