এ কোন নিষ্ঠুরতায় দেশ আজ নির্মজিত। পুলিশের বড় কর্তা তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের কাছে আগেই খবর ছিল, বিএনপির আজকের বিক্ষোভ-সমাবেশে জামায়াত-শিবির নাশকতা করতে পারে।”এই বিষয়টি নিয়ে বিএনপি নেতাদের সঙ্গেও আলোচনা করা হয়েছে জানিয়ে মেহেদী হাসান বলেন, “তারা (বিএনপি নেতা) আমাদের নিশ্চয়তা দিয়েছিল যে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটবে না এবং আলাপ চারিতায় বিএনপি জানিয়ে দিয়েছিল এমন সন্দেহ অমুলক। জামাত বিএনপির সভা থেকে কোন নাশকতা চালাবে না। আমারা শান্তি পুর্ন সমাবেশ করবো। দুইভাগে বিভক্ত দুটি জামাত শিবিরের দল নাইটঙ্গেল এর মোড়ে পুলিশের উপর হামলে পড়ল। গাড়ী জ্বালালো আতংকিত মানুষের ছুটোছুটিতে পুলিশে রাবার বুলেট, কাদানে গ্যাস ও গুলির মুখে সবাই যখন দিকবিদিক ছুটছে ঠিক তখনই বিএনপির কার্যালয় থেকে পুলিশের নির্লজ্জ আক্রমনে তারা অবাক হবার ভান করে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল দেয়ার ঘোষনা দিয়ে বসল।
আগামী কাল ৭মার্চ বাংলা ও বাঙ্গালীর চির স্বরনীয় একটি দিন। এই দিনে বাংলার র্শাদুল বঙ্গবন্ধু ঘোষনা করেছিলেন "এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম"। এই দিনটিকে ট্রাগেট করে জামাতবিএপি সাড়া বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে নিয়েছে। এটি একটি পরিকল্পিত হলতাল। লক্ষ কোটি মানুষের বিজয় মিছিলে আমরা ভরে তুলবো সরওয়ার্দি উদ্যান। দেখাযাক ওদের পিকেটাররা কোথায় কোথায় বাধা প্রদান করে। বাধা দিলেই বাদবে লড়াই বিএনপি কিংবা জামাত হলেও ঝুলতে হবে মোল্লা কাদের ছাইদি ছাবের ফটুক ধরে। এই হরতাল দিয়ে ওরা বুঝিয়ে দিতে চাচ্ছে বাংলা বা বাঙ্গালীর শ্রেষ্ঠতম দিন গুলিকে যেভাবেই হোক প্রশ্নবিদ্ধ করে তুলতে হবে। আর নয় মরহুম হুমায়ূন আজাদ স্যারের পাক ছার জমিন সাদ বাদ গড়তেই ওরা আজ একত্রিত হয়েছে। সম্ভবত আগামী ২৬মার্চও ওরা হরতালের আওতায় নিয়ে আসবে। বাঙ্গালী ইতিহাসের প্রতিটি শ্রেষ্ঠতম দিনগুলিকে এভাবেই ওরা একে একে ভুলুন্ঠিত করবে।
আগামীকাল হরতাল থাক আর ভয়তাল থাক সরোওয়ার্দি উদ্যানে সবাইকে পৌছুতে হবেই।
মৃত্যু যদি আসে আসুক বীরের বেশে।
জীবনটাকে নিক না ডেকে ভালবেসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


