এই সতেরটি কচি কচি বাচ্চাদের যারাই এই আমরন অনশনের বেদীতে শুইয়ে দিয়েছেন তাদের কাছে আমার একটাই প্রশ্ন জামাত শিবির নিষিদ্ধ করলে জাতীর কি লাভ হবে? জামাত শিবির কি এই দেশ থেকে উবে যাবে, না ভেনিস হয়ে যাবে । তারা হয়তো সাময়িক একটা বাধার সম্মুখিন হবে মাত্র। তারা আবার নতুন প্লাট ফরমে জাতীর কাধে চেপে বসবে। অন্য বোতলে। বোতল পরিবর্তনের জন্য আমরন অনশন মেনে নেয়া বুদ্ধিমানের কাজ নয়। পরিবর্তন যদি করতেই হয়। সেটাকে হতে হবে স্থায়ী ব্যাবস্থা যা অতিক্রম করে কোন অবস্থাতেই ধর্মের ষাঢ় গুলি আর নিজেদের প্রতিষ্ঠিত করতে না পারে। এখানে আস্তিক, নাস্তিক বা মুমিদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহনের কথা বলা হচ্ছে না। ধর্মকে ব্যাবহার করে যারা সমাজে একটি বিশাল জাল ফেলে মানুষকে গোমরা করে রেখেছে সেখান থেকে মানুষ গুলিকে উদ্ধার করে, জাতীকে একটি সুস্থ্য ও স্বভাবিক ধারায় প্রতিষ্ঠার অঙ্গিকার নিয়ে এগিয়ে আসতে হবে। জামাতবিএনপি ও এরশাদের একমাত্র প্রতিশেধক হল ৭২ এর মুল সংবিধানে ফিরে যাওয়া। সেটা ছাড়া কোন ভাবেই ধর্মান্ধদের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। যারা বা যে সতেরটি তাজা প্রান আজ শহীদ রুমি স্কোয়াডে নাম লিখিয়ে মৃত্যুকে আলিঙ্গন করার দৃপ্ত শপথ নিয়েছেন তাদেরকে নিরুৎসাহিত করার জন্য নয়। এই কথা গুলি বলছি স্থায়ী ব্যাবস্থা গ্রহনের নিমিত্তে। ধর্মরাষ্ট্র বা ধর্মরাজনীতি নিষিদ্ধ হলেই কিন্তু জামাত বা তার সহযোগি সংগঠন গুলি রাতারাতি এই দেশ ছেড়ে পালিয়ে যাবে না। তারা এদেশেই থাকবে। তবে রাষ্ট্রিও ভাবে ধর্মের ব্যাবহার ও ধর্মরাজনীতির বৈধতা না থাকায় এরা আর কখনো বা কোনভাবে আইন সম্মত উপায়ে মানুষকে গোমরাহ করতে পারবে না। আর আমরা ঠিক এই জিনিসটাই চাই। শেখ হাসিনা ওয়াজেদ এই অংগিকার করেই নির্বচনে জিতেছিলেন কিন্তু অংগিকার ভুলে গিয়ে তার বাবার খুনি শহীদ জিয়ার পথেই হাটছেন। কারণ তিনি বুঝে গেছেন এদেশের মানুষকে শাসন করতে হলে চাই ধর্মের শক্ত একটি হেলমেট যা দিয়ে নিশ্চিন্তে বংশ পরম্পরায় এই জাতীকে তাবে রাখা সম্ভব। তিনি কেন খামাখা সংঘাতময় সত্য ও সুন্দরের পথে হাটবেন। তার বাবা হাটতে গিয়ে জরশুদ্ধ নিক্ষিপ্ত হয়েছিলেন।
অতএব আন্দোলন চলুক কিন্তু দাবিটা হোক "ধর্মরাষ্ট্র ও ধর্মরাজনীতি" এই দেশ থেকে চির জীবনের জন্য নিষিদ্ধ করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





