আমি নাস্তিক সেটা আপনি বলার কে? কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী হেফাজতের উদ্দ্যেশে সেদিন বললেন। আবার এটাও ঠিক সরকার কোন অধিকারে ব্রগারদের গ্রেফতার করল। এটা গনতান্ত্রীক অধিকার লঙ্ঘনের সামিল। মাহামুদুর রহমানের মতো টয়লেট পেপার সম্পাদক আমারদেশকে এর জন্য হুকুমের আসামী করা যেত। ইন্টারনেট কি? এর ব্যাবহার বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ ব্যাবহার করে, তার হিসাব না করেই কিভাবে সরকার এই ন্যাক্কারজনক পদক্ষেপটি গ্রহন করল। আস্তিক্য বা নাস্তিক্য পাশাপাশি অবস্থিত দুইটি মতবাদ। আমি যেটা খুশি গ্রহন কিংবা বর্জন করতে পারি। এটা আমার নৈতিক অধিকার। এখানে সাফি কেন সরকারেরও কোন নৈতিক অধিকার নেই কিছু বলার বা করার। তৃতীয় বিশ্বের অসভ্য দেশ বলেই হয়তো এটা সম্ভব হয়েছে।
নাস্তিক্য মতবাদটি গ্রহন করার সার্মথ আমজনতার নেই। র্নাভের প্রচন্ড জোর না থাকলে নাস্তিক হওয়া যায় না। তাই নাস্তিকের সংখ্যা পৃথিবীতে অল্প। বেশীর ভাগই অভিনয় করে থাকে নাস্তিক্যের, মনটা তো আর দেখা যায় না, সেখানে সে ঠিক আস্তিকই থাকে। আর সবার কথা বলতে পারি না, তবে নিজের কথাটুকু তো বলতে পারি। সেইটুকু সৎসাহস আমার আছে। আমি এই অর্থে আস্তিক পরকাল বলে যদি কিছু থেকে থাকে তবে সেখানে যেন আমার কোন প্রকার অসুবিধা না হয়, তাই ইহকালে এমন কোন কাজ করব না, যার জন্য আমার শাস্তির ব্যাবস্থা পরকালে করা না যায়। মানুষের ধর্ম মানবতা। এই মানবতার স্ফুরন নিজের মধ্যে ঘটাতে পারলেই হল। আর চাই সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎসাহস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




