somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোনাজাত।।

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে আল্লাহ তুমি কি আছ। কেন তুমি আমাদের হেফাজত করতে পারিতেছ না ? তুমি হঠাৎ করিয়া কেনইবা এতটা শক্তিহীন হইয়া পরিলে যে, হেফাজতে ইসলাম ওরফে জামাতবিএনপির জমজভাই আমাদের ঈমানি শক্তি ফিরাইয়া আনিবার লক্ষ্যে আগামী ৫মে আবার ঢাকা অবরোধ করিবে। যদিও পেছনের দিকে হাটা দুষ্কর, তবুও তোমার পেয়ারা বান্দারা পেছনের দিকে হাটায় অভ্যস্ত। নাস্তিক্যে দেশ যে ভাবে ভরিয়া উঠিতেছে, তাহাদের চিন্হিত করিয়া বিচারের কাঠগড়ায় না উঠাইতে পারিলে দেশ হইতে অচিরেই ইসলাম বিলুপ্ত হইবে। এই ভয়ে তাহাদের রাতের ঘুম ও দিনের আরাম হারাম হইয়া গিয়াছে।এই হেফাজতের অতিব বুদ্ধিমান বুদ্ধিমান ফাজিল গুলি ব্লগ দিয়া ইন্টার নেটে লিখিতে চাহিতেছে। তাহারা বিশ্বপাজি মাহামুদুর রহমানের আমার দেশ পড়িয়া জ্ঞাত হইয়াছে যে কতিপয় ব্লগার আর কতিপয় মুখবই ব্যাবহার কারীরা ইন্টারনেটে কি কি নাকি লিখিতেছে। যাহা দেশ ও জাতির যে প্রচন্ড ক্ষতি করিতেছে তাহা হইতে জাতীকে রক্ষা করিতেই তাহারা এখন রাস্তায়।

দাবি আদায়ের লক্ষ্যে সরকারের উপর চাপ প্রয়োগ করতেই মুলত তাদের এই ঢাকা অবরোধ কর্মসুচী। সম্ভবত হেফাজতে ইসলাম ওরফে জামাতবিএনপির তোমার উপর থেকে তাহাদের ঈমান হাড়াইয়া ফেলিয়াছে। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এখানকার শতকরা অষ্টাশি ভাগ মানুষ মুসলমান, আরো একটি বিষয় এখানে লক্ষ্যনিয় যে, শতকরা আটানব্বই ভাগ মানুষ বাংলায় কথা বলে। যাহা আর পৃথিবীর অন্য কোথাও নাই বলিলেই চলে। যাহারা বর্তমানে দেশে চালকের আসনে বসিয়া আছেন তাহারা বেশীর ভাগই মুসলমান। তারপরও কি এমন ঘটিল যে তাহারা তোমার উপর আর ভরসা না করিতে পারিয়া নিজেরাই যুদ্ধে নামিবার মতো সিদ্ধান্ত লইতে বাধ্য হইলেন। হে মাবুদ তাহারা এবং তাহাদের সহযোদ্ধারা ইতিমধ্যেই তোমার উদ্দেশ্যে রাজিবকে উৎসর্গ করিযাছে। সম্ভবত তুমি সেই বলিতে সন্তুষ্ট হইতে পার নাই দেখিয়া ফটিক ছরিতে তিন তিনটি নিরপরাধ আদম সন্তানকে বাশ ও গাছের ডাল দিয়া পিটাইয়া হত্যা করিয়া শান্তির ধর্ম দীন ই ইসলামের মুল মৌলবাদী চেতনার প্রকাশ ঘটাইয়া ফেলিয়াছেন। যাহা মানুষের করা সমচীন নয় তাহাই তাহারা বীর বিক্রমে করিয়া চলিয়াছেন।

আবার তাহারা সাড়া দেশের শান্তিপ্রিয় মুসলিম ভাই ও বোনদের লইয়া ঢাকা অভিমুখে যাত্রা করিবার সমস্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন করিয়া আনিযাছেন। হে রাহমানুর রহিম হঠাৎ করিয়া তোমার উপর হইতে তাহাদের বিশ্বাস এইভাবে উঠিয়া যাওয়ার একমাত্র কারণ যে, ঈবলিশ রুপি রাজনীতি তাহাতে কোন সন্দেহ নাই। তাহা আমরা ঠিকই উপলদ্ধি করতে পারিতেছি। তোমার একমাত্র পেয়ারা বান্দা হাজী মোসাম্মৎ শেখ হাসিনা ওয়াজেদ ধর্য্য ধরিযা সমস্ত কিছু পর্যবেক্ষন করিতেছেন। আক্ষা মুসলিম জাহানের একমাত্র মহিলা আমীর ও শহীদ পত্নী বেগম খালেদা জিয়া হেফাজতের এই কর্মসুচীর প্রতি তাহার পুর্ন সর্মথন জ্ঞাপন করিয়াছেন। হে গাফুরুর রহিম এই মুর্হুতে বাংলাদেশে তোমার প্রতি বিশ্বস্ত আর একটি মানুষও অবশিষ্ট রইল না। যারা তোমার উপর ভরসা করিয়া স্বাধীন ভাবে ধর্মকর্ম পালন করবে। তুমি যখন তোমার মহাবিজ্ঞানময় গ্রন্থে পরিস্কার করিয়া জানাইয়া দিয়াছ যে "হে ঈমানদার গন তোমরা তোমাদের ঈমানের রজ্জুটি শক্ত করিয়া ধরিয়া রাখ আল্লাহ সয়ং তার ধর্ম রক্ষা করিবেন"। হে আল্রাহ তুমি কি মুফতি সাফি ও তাহাদের অনুসরনকারীদের কানে শীশা দিয়া ঢালাই করিয়া দিয়াছ আর বোধবুদ্ধির উপর শীলগালা করিয়া ধর্মের ষাঢ়ে পরিনত করিয়া রাখিয়াছ। এই ক্ষেপা ষাঢ় গুলি যখন আল্রাহ হু আকবর বলিয়া ধুলা উড়াইয়া ছুটিতে থাকিবে তখন ষ্টামপিড হইয়া কত শত মানুষের মৃত্যু অনিবার্য হইয়া উঠিবে তাহা কি একটি বার ভাবিয়া দেখিয়াছ। হে আল্রাহ তোমার নামে শপথ করিয়া বলিতেছি যদি বাঙ্গালী জাতীকে বাচাইতে আরো একটি যুদ্ধ করিতে একান্তই আমাদের বাধ্য করা হয়, তাহা হইলে আমরাও প্রস্তুত। '৭১ এর ঘাতকদের কোন অবস্থাতেই আমরা বিনা বিচারে ছাড়িয়া দিব না। তাহাদের বিচার হইবেই হইবে। আস্তিক ও নাস্তিকতার আড়ালে ঐ যুদ্ধাপরাধীদের মুক্ত করিবার সমস্ত অভিপ্রায় আমরা নস্যাত করিয়া দিবই দিব। মুসলমানের সাথে মুসলমানের যুদ্ধ হইলে সেখানে সংর্ঘসে নিহত ব্যাক্তিকে কি বলিয়া সম্মানিত করিতে হইবে তাহাই বুঝিয়া উঠিতে পারিতেছি না। তবে এইটুকু নিশ্চিত বুঝিতে পরিতেছি যে, জামাতবিএনপির যোদ্ধারা শহীদি মর্জাদা লাভা করিবে আর আমরা হইব মরহুম। ইহাইতো এযাবতকাল চলিয়া আসিয়াছে। উত্তরাধিকার সুত্রে আল্লাহ তায়ালার একমাত্র সোল এজেন্ট হিসাবে তাহারাই বংশ পরম্পরায় ইহার দেখভাল করিয়া আসিতেছে কারণ তাহারাই বাংলাদেশের একমাত্র সহি ইনসান যাহারা আউজুবিল্লাহি না পড়িয়া শয়তানকে না তাড়াইয়াই বিশমিল্লাহ এই দেশে প্রতিষ্ঠিত করিয়া ছিলেন।

কাঁদো দেশ মাটি মাগো, যতো পারো কাঁদো কাঁদো।
কাদলে মাটি নরম হবেই হবে।
ক্ষেপা ষাঢ়ের ক্ষিপ্ত খুরে, আটকে যাবে কাদা।
উল্টে পড়ে অক্কা পাবে, দেখবো তখন মজা।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×