একেই বলে রাজনীতি। এখানে প্রধান শিক্ষয়ত্রীর ভুমিকায় শেখ হাসিনা ওয়াজেদ। জামাতবিএনপিহেফাজত এখানে ছাত্রের ভুমিকায় অভিনয় করেছেন। এখানে দেখানো হয়েছে গনতন্ত্র চর্চা কিভাবে করতে হয়। গনমানুষের কোন অধিকারে হস্তক্ষেপ না করেও মানুষকে সাথে নিয়ে, অসুভ শক্তিকে কিভাবে পরাজিত করতে হয়। জামাতবিএনপি ও হেফাজত কর্মিদের নাগরিক অধিকারে কোনরুপ বাধার সৃষ্টি না করে তাদেরকে তাদের শেষ সীমা পর্যন্ত অতিক্রম করার সুযোগ করে দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে তারা এক সময় ভাট বকতে থাকেন। যার ফলে প্রধান শিক্ষয়ত্রী তার শেষ ব্যাবস্থা গ্রহন করতে বাধ্য হয়েছিলেন। ফলাফল ফকফকা জামাতবিএনপি ও হেফাজতের রাজনৈতিক গ্রহনযোগ্যতা শুন্যের কোঠায় এসে দাড়িয়েছে।
তারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যা যা করা উচিত নয়, একে একে তাই তাই করতে থাকে। তারা যেই যেই অন্যায়গুলি নিজের অজান্তেই করে ফেলে সেগুলি ক্ষমার অযোগ্য অপরাধ। গুলিস্থান ও বায়তুল মোকারম এলাকায় ফুটপাতের অস্থায়ী দোকানগুলি পুড়িয়ে দেয় যা কিনা সাধারন একজন মানুষের একমাত্র বাচার অবলম্বন ছিল। তাদের কান্নায় এখন ঐ এলাকা ভারী হয়ে উঠেছে। নাস্তিক ও ব্লগারদের নিশ্চিহ্ন করতে এসে তারাই স্বজ্ঞানে বায়তুল মোকারম সংলগ্ন ধর্মপুস্তক ব্যাবসায়ীদের দোকান গুলির সাথে পবিত্র কোরান শরীফও পুড়িযে দেয়। এখন নিজেরাই নাস্তিক্যের ঘৃন্য তিলক কপালে উৎকৃর্ন করে যে যার বাড়ী ফিরে গেছেন।
ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ঐ হকার গুলির এখন কি হবে। তাদের চোখের জল মুছিয়ে দিতে কেউ কি এগিয়ে আসবে না। অবশ্যই আসবে। অসহায় এর সহায় হয়ে মানুষকেই এগিয়ে আসতে হয়। মৌলবাদ ভাঙ্গতে পারে গড়তে পারে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


