বিএনপির এম, কে আনোয়ার সরকারী প্রশাসন যন্ত্রের একজন চৌকস জালোয়ার ছিলেন। সম্প্রতি তিনি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ নাকি নবেল প্রইজ অর্জনের জন্য সরকারী অর্থ যেনতেন ভাবে অপচয় করছেন। উনি অর্থাৎ এম, কে আনোয়ার যখন বলছেন তখন এই অভিযোগের পক্ষে তার নিকট এর কোন প্রমানিক দলিলও রয়েছে। তা না হলে তিনি এতোটা নিশ্চিত হয়ে বলতে পারতেন না। তবে এটা বলে তিনি অর্থ খরচ করেও যে, নবেল অর্জন করা সম্ভব সেটা তিনি স্বীকার করে নিয়েছেন। এটা শুনে আমাদের একমাত্র নবেল বিজয়ী ড. ইউনুছ হয়তো মনে মনে ভাবছেন মূর্খ বন্ধুর চাইতে বুদ্ধিমান শত্রুও অনেক ভাল। এম কে আনোয়ার শেখ হাসিনাকে আঘাত করতে গিয়ে ড. ইউনুছকে ধরাশায়ী করে ফেলেছেন।
তবে এই কথাটি সত্য যে, শেখ হাসিনা ওয়াজেদের ডিগ্রি, সম্মাননা বা পুরুস্কারের প্রতি তার একটি দুর্বলতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়াও অপ্রয়োজনিয় অনেক ডিগ্রির ভার তাকে বহন করতে দেখা যায়। যে গুলি না থাকলেও তার যোগ্যতার কোন ক্ষতি বৃদ্ধি হতো না। তারপরও এটা সত্য। হাতী কানের জন্য তার শরীরটা দেখতে পায় না। তাই হয়তো হাতী তার বিশাল আকৃতির কথাটা জানেই না। শেখ হাসিনার অবস্থাও অনেকটা সেই রকম। তিনি প্রায়াসই ভুলে যান তিনি কার কন্যা। তিনি হবেন নম্র, ভদ্র, বিনয়ী, পরউপকারী মাটির কাছের খুব সাধারন একজন মানুষ। যে সাধারনত্ব দেখে মানুষ সেখানেই খুজে পাবে বিশাল এক অসাধারনত্ব। সম্মানের লোভ আর জিব্হার অপব্যাবহারের কারনে তার সমস্ত গুন ধুয়ে মুছে পরিস্কার হয়ে যাচ্ছে সেদিকে তার কোন ভ্রুক্ষেপ নেই। তিনি সত্য কথা বলতে ভালবাসেন, ভালকথা, বলুন তবে একটু কায়দা করে বলুন। যাতে সাপও মরে লাঠিও না ভাঙ্গে।
পৃথিবীতে সবার জন্য সমস্ত কিছু উন্মুক্ত নয়। উজবুক জানোয়ার কুমিল্লার আনোয়ারটা বেগম জিয়ার গুনগান করতে গিয়ে বেগম জিয়াকে যে ভাবে ডিটারজেন দিয়ে ধুয়েছেন তাতে বেগম জিয়ার অবশিষ্ট আর কিছুই নেই। তিনি বেগম জিয়ার র্দুনীতির বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা বলতে গিয়ে বলেছেন তার আমলে তিনি তিন তিন জন র্দুনীতিবাজ মন্ত্রীকে অপসারন করেছিলেন যার একটি নজিরও শেখ হাসিনার ঝুলিতে নেই। এই উজবুকটাকে বোঝাবে কে যে, এতেই প্রতিয়মান হয় তার আমলে র্দুনীতির যে র্ঘুনি ঝড়টি উঠেছিলো তাকে প্রতিহত করতে গিয়েই তিনি তিন তিনজন মন্ত্রীকে বরখাস্ত করতে বাধ্য হয়েছিলেন। শেখ হাসিনা সেই ঝড়টি উঠতেই দেননি বিধায় তার ঝুলিতে এমন তথ্য উপাত্তের বারবারন্ত নেই। বেগম জিয়ার অতিরিক্ত পুত্রপ্রেমের কারনে তার সুপুত্র তারিক রহমান বর্তমানে পৃথিবীর ধনি রাজনীতিবিদদের তালিকায় সতেরো তম স্থান নিয়ে স্বমহিমায় অবস্থান করছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

