১।
ভয় পেলে চলবে না।
ভয়কে করতে হবে জয়।
অসময জীবনের বিয়োগ ব্যাথায়
মৌলবাদের থাবা আবার ছড়ায়
অনন্ত বিজয় জানি এনেছে বিজয়
প্রানহীন দেহটায় তীব্র ঘৃনা
মৌলবাদ নিপাত যাক
অনন্ত বিজয় দাস
মানুষের অবয়বে কাটা ছেড়া লাশ
ধর্মরাষ্ট্র আর ধর্মরাজনীতি এসব করছে আবাদ
রাষ্ট্র অন্ধ কালা, বোঝেনা মনের জ্বালা
কপালের লিখন কেবা খন্ডাতে পারে, তাই পালা
জীবনটা ওদের কাছে বাধা,
গ্রহন কর, মৃত্যুর দ্রুপদি স্বাধ।।
২।
রাষ্ট্রের কিবা ঠেকা
রাণ্ট্রের কিবা দায়
রাষ্ট্র অন্ধ কালা,
দেখতে পায়না কিছু
শব্দ নেয় না পিছু
হিজাব চরানো গায়
ধর্মরাষ্ট্রের দায়
অনন্ত বিজয় দাস
প্রানহীন বাংলাবিশ্বাসের লাশ
ধর্মরাজনীতি চলেছে চলুক সমান তালে
জামাত আওয়ামী লীগ বিএনপির হালচালে
খুনি আল কায়েদা নয়
খুনি জামাত, আওয়ামী লীগ, বিএনপির
সম্মিলিত কর্মফলের জয়।।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৫ রাত ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



