বহুত বিরক্তি নিয়া ছোট মুখে কিছু বড় কথা লিখতে বসলাম।
ভাই আপনি কে? কোন দলের সমর্থক? কোন ধর্ম তা জানি না। জানতেও ও চাই না। শাহাবাগের আন্দোলন এ প্রথম কয়েক দিন আমি ও গেছি। নিজের বিবেচনায় যদি ও মনে হয়েছে এ আন্দোলন সরকারের পূর্ব পরিকল্পিত, কিন্তু এখান কার সাধারণ মানুষ রা এত কিছু বুঝে ওখানে যায় নি। সবাই গেছে রাজাকারের ফাঁসির দাবিতে। শাহাবাযদি পূর্ব পরিকল্পিত আন্দোলন হয়ে ও থাকে, তা এখন আর বিবেচ্য নয়। মানুষ এখান থেকে শিখেছে এক হতে। একটা কথা ঠিক , জামাত নিষিদ্ধ হলে সবচেয়ে বেশি লাভ হয় সরকারের। কিন্তু নিজ সেচ্ছাচারিতায় সংসদে দুই- তৃতীয়াংশ আসন নিয়ে জামাত কে নিষিদ্ধ করা সরকারের পক্ষে সম্ভব হলে ও তারা তা করতে পারে না। কারন এতে তারা নানা প্রশ্নের সম্মুখীন হবে। তাই জনমত আদায়ের জন্য যদি শাহাবাগের পরিকল্পনা করে ও থাকে, তা এখন জনগনের ই আন্দোলন এ পরিণত হয়েছে। তার মানে এই না যে জামাতিরা ধোয়া তুলসি পাতা। তারা স্বাধীনতার বিরোধী শক্তি ছিল, এখন ও আছে। এ ব্যাপারে নতুন করে তথ্য দিয়ে কারও জ্ঞান বাড়াতে আসি নি। যারা চোখ কান খোলা সে সত্য নিজেই দেখতে পাবে। একটা বিষয় লক্ষ করেছি, শাহাবাগ এর সাথে সরকারের সম্পর্ক আছে বলে যদি মুক্ত চিন্তা থেকে কেউ কোন মন্তব্য দিয়ে ও থাকে, তাহলে নিশ্চিত ছাগু ট্যাগ । কিন্তু শাহাবাগ নিয়ে কিছু বললেই কি আমি ছাগু হয়ে গেলাম? শাহাবাগের আন্দোলন যেই পরিকল্পনা করুক, মুলত শাহাবাগের দাবি বাঙ্গালির দীর্ঘ দিনের প্রাণের দাবি। রাজাকারের ফাঁসি। বাংলাদেশ কে স্বাধীন দেশের আকার দিতে প্রধান পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পক্ষে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠকারী বীর উত্তম শহিদ মেজর জিয়াউর রহমান ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা। তারা প্রত্যেকেই আমাদের স্বাধীনতার উজ্জ্বল নক্ষত্র। কে বড় তা নিয়ে কি বলব? স্বাধীনতার ইতিহাস সবারই জানা। নিজ বিবেচনায় তাই সকলেই বুঝবে। স্বাধীনতার পর হয়ত শেখ মুজিব এবং মেজর জিয়ার রাজনৈতিক আদর্শ ভিন্ন ছিল। সেটা না হয় আমাদের কাঙ্খিত সোনার বাংলা প্রতিষ্ঠার পর আমরা আলোচনা করব যদি আমাদের বিবেক সম্মাননার রাঙ্কিং করার এই নিম্ন মানসিকতায় সমর্থন দেয়। সেটা পরের কথা। কিন্তু এই জামাতিরা আমাদের দেশের জন্য কি করেছে? তারা বাংলার জন্মের শুরু থেকে দেশের বিরোধিতা করছে, এখনও করছে।
আমি কোন আওয়ামি রে চিনি না, বি এন পি রে চিনি না। আমি কোন ভারতের ও দালাল নই। পাকিস্তানের ও দালাল নই। কোন ধর্ম বিদ্বেষী নই। আমার ধর্ম আমি পালন করব, আপনার ধর্ম আপনি পালন করবেন। আপনি নাস্তিক হলে ও তা আপনার ব্যাপার। কোন ধর্মই নিরপরাধ মানুষ কে হত্যার সমর্থন দেই নি। আর নাস্তিকরা মানবতায় বিশ্বাসী। মানবতা তে ও এমন হত্যার কোন স্থান নেই। বাংলাদেশের সকল শান্তিকামী মানুষ আমরা, আমরা একটা পরিবারের মত। আমরা কখনই পরিবারের কাও কে উস্কানি দিয়ে পরিবারের আরেক সদসসের ক্ষতি চাই কিভাবে?
অনেক বেশি কথা বলে ফেললাম। আমি সাধারণ বাঙালি রাজাকারের ফাঁসি চাই। বাঙালি যখন এক হউয়া শিখেই গেছে সকল দুর্নীতি বাজদের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ্। তাদের ও হটিয়ে দিয়ে সোনার বাংলা গড়ে তোলা হবে ইনশাআল্লাহ্।
( আমার পোষ্ট কাউ কে কষ্ট দেয়ার জন্য নয়। তবু ও কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থী।। তবে যে বাংলা কে ভালবাসে আমার পোষ্ট পড়ে তার কষ্ট পাউয়ার কথা নয়। তবু ও মানুষের মতামত ভিন্ন হতেই পারে। ভাল থাকবেন সবাই। )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


