ব্লগে যারা লেখালেখি করেন, আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে সকলেই অন্তত মূল্যবোধ অর্জনের মত শিক্ষার প্রাথমিক স্তর টা অতিক্রম করে এসেছেন। সকলেই ভাল মন্দ, যুক্তি- কুযুক্তি বোঝার ক্ষমতা রাখেন। কিন্তু এত কিছু বোঝার পর ও কিছু শ্রেণির মানুষ খুব বেশি ঘাড় ত্যাড়া হয় কিভাবে বুঝি না। অনেকেই অনেক দল বা বেক্তি বিশেষের আদর্শ কে সমর্থন করেন, তাতে কোন সমস্যা নেই। সকলের ই নিজস্ব বিবেক-বুদ্ধি, মূল্যবোধ, রুচিবধ আছে। তার প্রেক্ষিতে প্রত্যেকের নিজস্ব অধিকার রয়েছে, নিজস্ব মতামত বেক্ত করার। কিন্তু ভিন্ন মত হলেই ভিন্ন মত ধারিকে লীগ, বি এন পি, জামাত, হেফাজত বা নাস্তিক এর কাতারে অন্তর্ভুক্ত করার প্রবনতা বেশি পরিলক্ষিত হয়। এক শ্রেণির মানুষ দেখা যাচ্ছে, যারা প্রত্যেক ক্ষেত্রেই নিজেদের ঠিক মনে করে। আর এই গোয়ার প্রকৃতির মানুষ রা তাদের গোঁয়ার্তুমির কারনে সমালোচিত ও পরিচিত হয়ে ওঠে। তাদের ও কিছু ভক্ত কুল জুটে যায়। ভুল ভ্রান্তি সবারই থাকে, কিন্তু তাদের ভুল গুলোর সমালোচনা করতে গেলেই সাংঘাতিক কিছু টাইটেল কপালে জুটে যায়। হয়ত সমালোচক রা ও সঠিক ভাবে নিরপেক্ষ যুক্তি উপস্থাপন করতে পারে না বলে এমন টা হয়। কিন্তু সমালোচক আর সমালোচিত দের মধ্যকার গঠন মুলক সমালোচনা আর প্রতি উত্তর যে উভয় পক্ষের মধ্যে বিবাদ আর ভুল ভ্রান্তি গুলো দূর করতে পারে, এই কথা কেও আর বিশ্বাস করতে চায় না। এমনকি অন্নের মতাদর্শ কে অন্ধভাবে বিশ্বাসী সকল গোষ্ঠী ই মনে করে, প্রতিপক্ষ সমালোচনার যোগ্য নয়। আবার দুই নেত্রি যে একে অন্নকে প্রতি নিয়ত আক্রমন করেন, তার জন্য নেত্রি দ্বয়ের সমালোচনায় সবার মুখে খই, মুরি, চাল, ডাল সবি ফোটে। নিজের মনে এমন মানসিকতা রেখে অন্নের মানসিকতা সংশোধনের চেষ্টা কত টুকু যুক্তি সঙ্গত তা চিন্তার বিষয়।
ভাই আমাদের দেশ টা সবার। আমাদের মুক্তি যুদ্ধ কে অগ্রাহ্য করার সাধ্য ও মানসিকতা কারও নেই বলেই বিশ্বাস করি। সবার সমালোচনা আরও বেশি গঠন মুলক ও আন্তরিক না হলে কখন ও আমরা এক কাতারে দাড়াতে পারব না। অন্নের সমালোচনা করতে হবে, কিন্তু তা আক্রমণাত্মক, উস্কানি মুলক ও অসম্মান জনক ভাবে নয়। আপনি নিজে ও মহা জ্ঞানী না, আমি ও না। তাই নিজে কে সকল ক্ষেত্রে সঠিক প্রমানের চেষ্টা অন্য কে ধ্বংসাত্মক উস্কানি দেওয়ার ই সমতুল্য।
অন্য কে উস্কানি দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার কথা ভাবা, ছেঁড়া কাথায় থেকে বিল গেটস হউয়ার স্বপ্নের চেয়ে ও নির্মম কৌতুক।
পরিশেষে, আমার নিজের ক্ষেত্রে ও ওপরের কথা গুলোই প্রযোজ্য, আমার চিন্তা চেতনা ও ভুল ও সমালোচনার উরধে নয়। কোন ভুল থাকলে ধরিয়ে দেবেন দয়া করে। কিন্তু একটা কথা মনে প্রানে বলতে পারি, " আমি নিরপেক্ষ বাঙালি"
জয় হোক বাঙ্গালীর, জয় হোক সোনার বাংলার। "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


