somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

০ মাননীয় প্রধানমন্ত্রী অভিনন্দন ০

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রী,
প্রথমেই অভিনন্দন জানবেন, অনলাইনে দেশদ্রোহী রাজাকার গোষ্ঠীদের অপপ্রচার রোধ করতে ৫৭ ধারার মত বলিষ্ঠ একটি আইন পাস করে, অনলাইনে ঐ সব কুচক্রিদের বাক স্বাধীনতা
বন্ধ করে দিয়ে মানে বাক স্বাধীনতার অপ ব্যবহার রোধ করে দিয়ে আমাদের মত সাধারণ মানুষ কে বিভ্রান্ত হউয়া থেকে রক্ষা করার জন্য।

আমরা আনন্দিত এত বছর পরে, আপনার মন্ত্রি পরিষদের মাননীয় শিক্ষা মন্ত্রী প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ভার্সিটির পরিক্ষা ত্রুটিপূর্ণ - এই গুরুত্বপূর্ণ বিষয় টি জাতির সামনে তুলে ধরতে পেরেছেন।
অবশ্যই এর বিরোধিতা করে আমরা কুচক্রিদের খাতায় নাম লেখাব না। আমরা আনন্দ চিত্তে নীরব থেকে সমর্থন জানাই।

নিন্দুকেরা কিছুদিন আগে এইচ এস সি পরিক্ষার প্রশ্ন পত্র ফাঁসের মিথ্যা গুজব ছড়িয়েছে। আবার এবার বিভিন্ন সরকারি ভার্সিটিতে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলছে।
অবশ্যই এর সমর্থন করে আমরা ঐ সব কুচক্রিদের খাতায় নাম লেখাব না। আমরা নিন্দার সাথে নীরব থেকে এই মিথ্যা গুজবের বিরুদ্ধে প্রতিবাদ জানাই।

আপনার মন্ত্রি পরিষদের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এদেশের ৯০ ভাগ মুসলমানের পবিত্র তীর্থ হজের অপকারী দিক জাতিকে জানিয়েছেন। আমরা জেনে যারপনাই মুগ্ধ হয়েছি।
ধর্মান্ধ দের মত অনুভুতিতে আঘাত লাগার অজুহাতে আমরা অবশ্যই ভারাক্রান্ত হব না। আমরা আনন্দ চিত্তে নীরব থেকে সমর্থন জানাই।

মাননীয় প্রধানমন্ত্রী, আমরা মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আমরা তো আর রাজাকারের সমর্থক না। আমরা সবাই চুপ আছি। আপনি নিশ্চিন্তে আপনার সুযোগ্য মন্ত্রী পরিষদ সাথে নিয়ে আমাদের প্রিয় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ কে ডিজিটাল বাংলাদেশে বাস্তবায়নের পথে এগিয়ে যান।

আমরা চুপ আছি, আপনি এগিয়ে যান।
আমাদের নীরবতাই আমাদের মুক্তি যুদ্ধের চেতনার পক্ষের প্রমান হিসেবে জানবেন। আপনি অনেক ভাল থাকুন মাননীয় প্রধানমন্ত্রী।

শেষে অবশ্যই এক বাক্যে স্বীকার করি,

জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×