“ক্যাডেট কলেজ” আমার স্বপ্ন ছিলো
১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক স্বপ্ন ছিলো আমার যে, ক্যাডেট কলেজে পড়ালেখা করবো। কিন্তু পরিস্থিতি আমার সব আশা সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। না পেরেছি কাউকে বলতে, না পেরেছি কাউকে কিছু জানাতে। শুধু নিজে নিজে সেই স্বপ্নের মায়াজাল বুনেছিলাম, আবার সেটা ছিঁড়েও ফেললাম। কিছুই করার ছিলো না আমার সেদিন, যেদিন আমার স্বপ্নগুলো ভেঙে গিয়েছিল। অনেক কেঁদেছিলাম সেদিন স্বপ্ন ভেঙে যাওয়ার কারণে। তবুও কিছু করার ছিলো না আমার, কিছু করতেও পারিনি আমি। স্বপ্ন দেখতে দেখতে আমি যে কোথায় হারিয়ে গিয়েছিলাম, তা আমি নিজেও বুঝতে পারিনি। ঠিক তখনি বুঝতে পারলাম যখন আমার বাবা মারা গেলেন। অনেক কিছুই ভেবেছিলাম সেদিন যে, আমার আর স্বপ্ন দেখে কাজ নেই। তাইতো স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছিলাম। সেদিন থেকে শুধু একটাই স্বপ্ন দেখতে লাগলাম, কোনদিন একটা ভালো চাকুরী পাবো। আমার পরিবারটাকে ভালোভাবে পরিচালনা করবো। কিন্তু সেই স্বপ্নটাও ভেঙে যেতে যেতে আজ দীর্ঘ সাড়ে সাত বছর পর একটা চাকুরী পেলাম। তবে এখনও স্বপ্ন দেখি, ক্যাডেটদের নিয়ে। ক্যাডেটদের জীবন নিয়ে। নিজেতো ক্যাডেট হতে পারলাম না, অন্যের ক্যাডেট হওয়া দেখে নিজে নিজে আফসোস করি। সত্যি কথা বলতে কি, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের হয়তো বড় কোন স্বপ্ন দেখতে নেই! আর দেখলেও বোধহয় তা সত্যি হতে নেই! সবই আল্লাহ্’র ইচ্ছা। আল্লাহ্ যা করেন মঙ্গলের জন্যই করেন।

সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজসোহান, ২৭ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৫৭

আমার দাদা মাটিতে টানা দাগ পার হতে পারতেন না।
কথাটা যত সহজে লিখে ফেললাম, ব্যাপারটা তত সহজ না। দড়ি পার হতেন। বাঁশ পার হতেন। ক্ষেতের আইল, হালের ফালে ওল্টানো মাটি, সাঁকো,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...
বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাকার লোক, ২৭ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৪
গত সপ্তাহে এক আত্মীয়র বিয়েতে গিয়েছিলাম। কনে বাংলাদেশী বাবা মার আমেরিকায় জন্ম নেয়া বাঙালি, বর সাদা আমেরিকান। সমবয়সী, দুজনের বয়সই বাইশ বছরের মত। বর ইসলাম গ্রহণ করেছে দুই... ...বাকিটুকু পড়ুন
চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন
আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন