চলতি কথন
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উদোর পিন্ডি বুধোয় মারে
চটকে দিয়ে শেয়ার ছাড়ে
কিলবিলিয়ে কিনছে সবাই
বুঝছে ঠেলা হাড়ে হাড়ে
কোর্ট-কাচারী অফিস পাড়া
লানচ্-ব্রেকে ঝাল সিঙ্গাড়া
সুপারিশের ভাগ্নেগুলি
গুনছে নগদ তাড়া-তাড়া
পলিথিনের প্রাসাদগুলি
ফুটপাথে মা, পিচ্চি ফুলি
আমরা যত নগর-বলদ
চড়ছি পড়ে বজ্র-ঠুলি
চালের কেজির দামটি বাড়ে
উপদুষ্টরা কালটি মারে
তবুও চালের দামটি বাড়ে
রিক্সাওয়ালা সিকনি ঝাড়ে
রাক্ষুসী এক ঘূর্ণি এলো
হাজার লোকের দিন ফুরোলো
মরছিল সব ধুঁকে ধুঁকেই
সিডর শুধু লাশ কুড়ালো
নবীন প্রবীণ রাজাকারে
জমায়েতে জামাত বাড়ে
জামাই আদর ভাই-বেরাদর
একশো মাথা একটা ঘাড়ে
পথটা হারাই পথের গুঁতোয়
গিট্টু পড়ে মনের সুতোয়
দেশটা আমার খুঁড়িয়ে চলে
আমার সাথে ছেঁড়া জুতোয় ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন