somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার রিকসা...

১৫ ই মে, ২০১১ সকাল ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একখান কতা কই। ব্লগের উচু উচু চিন্তার ভাবুক ভাবুক বুঝদার মাইনষেরা কষ্ট লইয়েন না। আমি একখান সাধারণ মানুষ মনের কষ্ট থেইক্যা কতাগুলান লিকতাছি।
লিবিয়া, মিশর সহ পুরা মিডলইষ্টে বড় গন্ডগোল লাইগ্যা গেছে। হেইডার কারণ আর যাই হউক না কেন মূলে তো মাইনষের কষ্ট। মাইনষে আর কত সহ্য করবো? চাকরী নাই, সুবিধা নাই। যাউকগা.....বাংলাদেশের অবস্থাডা কি কন তো??
না...আইজকা চাকরী লইয়া কতা কওনের লাইগ্যা লিখতে বই নাই। আইজকা ঢাকা শহরের রিকসা লইয়া কতা কইবার মুন চাইত্যাছে। আমাগো স্যার গো বড় তেল অইছে। হ্যারা কুনোখানে যাইবার চায় না। ভাড়ার কতা তো বাদই দিলাম।
এর মইদ্যে আবার আমাগো পুলিশ ভাইজানেরা থুইছে রাস্তা বন্ধ কইরা। রিক্সাওলাগো যে দুষ দিমু তাও তো দিবার পারিনা। আমার বাসাখান ভাইজান মৌচাক এলাকায়। এইখান থেইক্যা যে শাহবাগ বা নীলখেত যামু হেই উপায় ও নাই। কাকরাইলে রিক্সা ঢুকবার দেয় না। হাইকোর্টের পরে আবার দোয়েল চত্বরে যাইতে মনে অয় কি ঝামেলা লাগাইয়া থুইছে। হের লাইগ্যা রিক্সারে পুরা গুলিস্তান ঘুইরা যাওন লাগে। ২০ ট্যাকার ভাড়া হেরা তো ৫০ ট্যাকা চাইবই।
তয় হালাগো তেল আছে। দ্যাশে গাড়ির তেলের দাম বাড়লে কি অইছে, লগে লগে হেগো গতরের তেলের দামও বাইরা যায়। মাঝে মুইদ্যে তো হেগো উপরে রাগ কইরা হাইট্যা যাইগা। কিন্তু লগে জিনিসপাতি থাকলে হাটন কষ্ট অইয়া যায়।
ঢাকা শহরের যেমুন অবস্থা পুরুষ মানুষই চলবার পারে না ঠিক মতো, মাইয়া মানুষের কতা আর কি কমু। হেরা তো বাধ্য অইয়া বেশী ভাড়ায় রিক্সায় উডে। আর হালারাও পাইছে মজা। পোলা মানুষ দেখলে হালারা যাইবারই চায় না। বেশী ভাড়া চাইয়া মাইয়া মানুষরে লইয়া যায়। ভাড়ার কুনো ঠিক ঠিকানা নাই বইল্যা হেই বেশী ভাড়া এক সুমায় ন্যায্য ভাড়া অইয়া যায়। কি আর কইবাম।
মাইনষের রুজগারই কতো দিনে। ভাড়া দিয়া যদি পকেট খালি অইয়া যায় তাইলে তো আর খাওন লাগতো না। আমার মতো বেকার মাইনষের কতা বাদ দিলাম। হের লাইগাই তো দেহেন না...রাস্তাঘাটে সবার কেমুন মাতা গরম। দেইখা মনে অয় সব গুলান মানুষ এক একটা রাইক্কস। চোখ দেইখা মনে অয়..এই মনে অয় আইল খাইতে। কাউরে কুনো কিছু কওনের উপায় নাই...ফাল পাইরা উঠবো। হেগোরে কি দুষ দিমু???
আমাগো দেশের বড় বড় মাথার মাইনষেরা চাইরকুনা টেবিল, গুল টেবিলে বইয়া কত আলুচনা করে। হেরা তো সব ফ্রিজের লাহান ঠান্ডা গাড়িত বইয়া বইয়া ঢাকা শহরের রূপ দেইখা তাজ্জব অয়। রিক্সা লইয়া তাগো আলুচনা করার সুমায় কই। হেরা রিক্সা কেমনে বন্ধ করবো হেই চিন্তায় আছে। তাইলে হেগো গাড়িগুলান চলতে একটু সুবিদা অয়। কিন্তু সাধারণ মাইনষের তো ঐ একখান গাড়ি। রিক্সাগাড়ি।
ভাইরে কি আর কইবাম দুখের কতা...ঢাকা শহর অহন আর সাধারণ মাইনষের লাইগা নাই...চলেন গেরামে যাইগা। গিয়া হাস-মুরগী পালি। সুখে থাকবেন, এইখান কইতে পারি....:|
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×