'দুঃখিত ৩০ লক্ষ বাংগালীর মৃত্যুতে শোকাহত নই'--- আমার অনুভুতি আহত, আপনার?
একজনের পোষ্ট নাকি নোতিশবোর্ড ডিলিট মারছে । কেন মারছে? এতে নাকি শতশত ইমানদার ব্লগারের অনুভুতি আহত হইছে । হইতেই পারে । এইরম হইলে পোষ্ট ডিলিট মারা ও ঠিক আছে। নোটিশবোর্ড ব্লগের মা-বাপ । তারা যদি আহতদের দিকে দৃষ্টি না দেন তাইলে মহামারী ঘটতে পারে ।
এই বার কথায় আসি । একজন ব্লগারের ব্লগ টাইটেল দেখলাম 'দুঃখিত ৩০ লক্ষ বাংগালীর মৃত্যুতে শোকাহত নই' । এইরম কথা মনে লয় ৭১ এর পরে টিক্কাখান গোলাম আজম ও কইতে পারেন । সামহোয়ারে আইসা কওন যায় ।
কওন যায়,ঠিক আছে ।
মাগার এই কথায় আমার অনুভূতি আহত হইছে । ব্যাপক আহত হইছে । ওই তিরিশ লক্ষের মাঝে দুই-চারজন আমার পরিবারের ও আছে । আপনাগো ব্লগে আইসা এইসব কথা শুনা, আর ৭১ এর শহীদগো কবরে পেসাব করার মাঝে পার্থক্য কি কন তো নোটিশবোর্ড?
কথা বাড়াইয়া লাভ । কার অনুভুতি আহত হওয়ায় আপনারা গতকাল পোষ্ট মুছছেন সেইটা জানতে ও চাইনা ।
এই ব্লগটাইটেল দেইখা আমার অনুভুতি আহত হইছে খালি এইটা কইয়া গেলাম ।
আপনাগো অনুভুতি তরতাজা টাটকা নিরোগ ও আয়ুস্মতি হউক ।
আপনাগোরে সালাম ।
আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।
শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন
লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!
জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
অভিমান যখন ঝরে যায়.........
অভিমান যখন ঝরে যায়.........
আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন
আমাকে দিয়ে সেলস হবে না
আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।