somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হৃদয় ভাঙগা ঢেউ- প্রেমের ছোট গল্প।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

( ৭ই সেপ্টেম্বর ২০০৪ সালে গল্পটি এ নামেই যায়যায়দিনে প্রকাশিত হয়।গল্পের থীম নিয়ে প্রচ্ছদ হয়।এরপর হাজারো পাঠক জানতে চায় বিন্টুর কি হয়েছিলো। আজ অনেকদিন পর মনে হলো গল্পটি নিজের ব্লগে লিখে রাখি)


চার বছর আগে জীবনের অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আমার আমেরিকা আগমন, মানুষ যাকে স্বপ্নের দেশ বলে। কিন্তু জীবনে শুধু ওপরে ওঠার সিঁড়ি খুঁজতে গিয়ে এতো ব্যস্ত ছিলাম যে আসলেই এ দেশ স্বপ্নে মোড়া কিনা তা বুঝে ওঠার ফুরসত হয়নি।আমার একাডেমিক ডীন আমাকে বলেন-
হু আর ইউ?
আমি কোনো ভণিতা না করেই বলি, মিস্টার জেমসন, আই এম জাস্ট এ্যা মেশিন।

আমেরিকানরা যেখানে পয়ত্রিশ থেকে চল্লিশ ঘন্টা কাজ করে হাঁপিয়ে যায় সেখানে আমি প্রায় ষাট ঘন্টা কাজ,ফুলটাইম স্কুল, হোম ওয়ার্ক, প্রজেক্ট করে সত্যিই এক মানবিক মেশিন হয়ে গিয়েছিলাম। আমার সব ইমোশন,ভালো লাগা সব কিছু সমুদ্র সৈকতের নুড়ি পাথরের মতো বিশাল ঢেউয়ের নীচে হারিয়ে যাচ্ছিল ।

এবার সামার ভেকেশান শুরু হতেই আমি মনস্থির করে ফেললাম।আমাকে বারবার কেন যেন সমুদ্রের বিশাল জলরাশি আর নীলাকাশ দুর্নিবার আহবানে ডাকছিলো। আমারও মন চাইলো, এ যান্ত্রিক জীবন থেকে বিচ্যুত হয়ে কিছুদিনের জন্য খোলা আকাশ আর নীল সমূদ্রের পাশে যাবো। সুখকে একান্ত আপন করে মন্থন করবো নিজের মতো করে। পরিকল্পনা মাফিক কাজ।

সাত দিনের মাথায় আমি ও আমার জাপানীজ বন্ধু খাতসুমি আমেরিকান ওয়ে ক্রুজ ভেকেশানেরে সাথে কন্ট্রাক্ট করে ভিসা আর মাস্টারকার্ডের সহায়তায় ডিসনি ওয়ান্ডার নামের ক্রুজ শীপে চড়ে বসলাম। আমার মনে এক অভিভূত অন্তহীন সমুদ্রের উদারতার মতো প্রশান্তির ছায়া। আটলান্টিকের নীল ঢেউয়ের মাঝ দিয়ে মন্থর গতিতে এগিয়ে চলছে আমাদের জাহাজ। ছয় দিন সাত রাতের ভ্রমনের শুরু।

জাপানীজ চোখ ছোটওয়ালাটা সারাক্ষণ শুধু অটো পার্টসের ডেভেলপমেন্ট আর গনক যন্ত্রের ব্রেইনের রহস্য নিয়ে ব্যস্ত।আমি বলি, শালা, টাইনি আইজ, তুই এসবই যখন করবি তাহলে চারশ পচাত্তর ডলার খরচ করে এখানে আসলি কেন?
সে আমার দশ কথার জবাব দেয় মাত্র এককথায়। বলে,
দোস্ত, আমারতো আসার জন্যই আসা।আমেরিকানরা যেদিন হিরোশিমা আর নাগাসাকিতে বোমা ফেলে তারপর থেকে আমাদের আর কোনো আবেগ নাই।বোমার প্রতি কোনো নেশা নেই, তবে নিজের সৃষ্টি দিয়ে পৃথিবীর শাসনের এক দূর্নিবার ভালোবাসা আছে।

আমি আমার ক্যাবিন থেকে বের হয়ে বাইরে এসে দাঁড়াই।পুরো শিপটাই যেন এক বেপোরোয়া আনন্দের জোয়ারে ভাসছে। এ যেন পৃথিবীর বাইরের অন্য এক পৃথিবী।এর সাথে যেন বৃদ্ধ পঙগু ইয়াসিন যখন ইসরাইলি মিসাইলে মারা যায়,কোনো যুদ্ধের ময়দানের নিরাপরাধ শিশুর মাথার খুলি বোমার আঘাতে ওড়ে যায়, মানবতাবাদী সভ্যতার ফেরিওয়ালারা গুয়ান্তানামোতে বন্ধিদের ওপর পাশবিক নির্যাতন চালায় কিংবা নিকোলাশ বার্গের ধড় থেকে মাথা আলাদা করা হয় প্রভৃতির সাথে যেন কোনো সম্পর্ক নেই। আমার মন যেন কেমন বিষন্ন হয়, এক কোনে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি।

এতোদিন পর এ অখন্ড অবসরে বারবার দেশের কথা মনে পড়ছে। শৈশবের বন্ধী প্রজাপতি যেন বুকের ভিতর শিশু সূর্যের মতো নরম আলো জ্বেলে হাসে।
আমার ফেলে আসা অতীত আমাকে যেন প্রচন্ড গতিতে হিজল শিরীষ মায়াবি সবুজের কচি ঘাসের প্রান্তরে ডাকছে। আমার খুব কাছেই আরেকটি পরিবার।দেখি উনিশ থেকে বিশ বছর বয়সের এক তরুনী।কথায় কথায় আমাদের গল্প বেশ জমে ওঠে।আমার বিশেষ কোনো গুন নেই, তবে একটি মাত্র বিশেষগুনের জন্য আমি অনেকের প্রিয় হয়েছি, তা হলো, আমি অত্যন্ত মনোযোগি আর মুগ্ধ শ্রোতা হতে পারি।

ওরা হলো ভেনিজুয়েলার অধিবাসী। আর বাবা মায়ের একমাত্র সন্তান মেয়েটি।কিন্তু যে কথা শুনার জন্য মোটেও প্রস্তুত ছিলামনা, সেটাই শুনতে হলো আমাকে মেয়েটির মায়ের মুখ থেকে।বিন্টু'র আর বেশিদিন নেই এ পৃথিবীতে। অন্ধকার খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে।

ক্লান্তি, ভয় আর হৃদয় রক্ত ক্ষয়ের গ্লানি নিয়ে আমি রুমে ফিরি।বন্ধু খাতসুমি তার সৃষ্টি নিয়ে ব্যস্ত।আটলান্টিকের ঢেউ কোথায়,কিভাবে, কাকে আঘাত হানছে এর কোনো খবরই নেই।পরদিন পড়ন্ত বিকালে কি যে এক আকর্ষণ আমাকে টেনে এনে সেখানে দাঁড় করায়। কিছুক্ষণ পর বিন্টু আসে। আজ ও একা। হালকা নীল ড্রেস পরা। চোখ দুটোতে যেন মায়ায় ভরপুর। মনে হচ্ছে মা হারা দুখি পাখি নীড় থেকে যেন শূন্যে ছিটকে পড়ছে।আমাদের আন্তরিকতা আরো বাড়ে।এই ক্রুজে এসে মনে হচ্ছে -এই ভ্রমণ বিলাসের সংগে আমার আরো কোনো সম্পর্ক নেই। প্রবালপন্জর সবুজ গাছের পাতা যেন বৃন্তচ্যুত হয়ে ঝড়ে পড়ছে।আমি যেন এক সম্মোহনে মায়াজালে বন্দি হয়ে আছি।

আর মাত্র একটি রাত।তারপর, বিন্টুরা চলে যাবে নিউইয়র্কে, আর আমি চলে আসবো আমার সেই যন্রণাময় বন্দী নিবাসে। বিন্টুকে বলি,
বিন্টু, তোমার সাথে এ আকস্মিক পরিচয় আমার জীবনে এক মহা মূল্যবান ধন,সম্পদ, সম্পত্তি হয়ে রইলো।
কিন্তু বিন্টুর কথার তীক্ষ্নতায় আশ্চর্য না হয়ে পারিনা।
সে বলে, ধন সম্পদের মাঝেতো সব সময় দামের বিষয়টি এসে পড়ে।আর সেখান থেকে লাভ-ক্ষতির দরকষাকষি,তারপর মন কষাকষি ,এরপর মন কষাকষি থেকে শুরু হয় বিচ্ছেদ।না বাবা, আমি দূরারোগ্য ব্যধি সইতে পারবো, কিন্তু বিচ্ছেদ সইবার ক্ষমতা জিসাস আমাকে দেন নি।

মনে মনে বলি, বিন্টু । তাতো আমি আমার নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছি। তোমার কি অসাধারণ সহ্য করার ক্ষমতা! মরণ ব্যধি তোমার শরীরে বাসা বেঁধেছে। পৃথিবীর সবাই জানে , শুধু তুমি জানোনা। আসলে তুমি আমার সম্পত্তি না, সম্পদ না , ভালোবাসাও না।আমি কোনো কিছুর সাথে তোমার তুলনা ও করতে চাইনা। কারো মন নিয়ে খেলা করার মতো কাপুরুষও আমি না।

কারণ আমার মনকে যখন থেকেই আমি বুঝতে শিখেছি ঠিক তখন থেকেই খুব বড় বেশী ইনোসেন্ট একুইটেড একটি মেয়ে আমার মনে আসন পেতে বসে আছে।পৃথিবী তোমার সাথে বড় বেশী বিট্রে করেছে,আমি তার কি করতে পারি। তোমার গল্পের সাথী হয়েছি, খোলা আকাশের নীচে এই অপার নীলিমায় সমুদ্রের ওপর বিনিদ্র রজনী উপভোগ করেছি যদি তোমার মনে এতটুকু শান্তি আসে।কিন্তু আমার জীবনের নোঙরতো আমি অনেক আগেই বুড়িগঙার তীরে বেঁধে এসেছি। তাই তোমার সাথে পরিচয়ের এ সমস্ত স্মৃতি আমার জীবনে কন্টিনজেন্ট লায়াবিলিটি হয়ে রয়ে গেলো।

পয়তাল্লিশ ডিগ্রী কোন নিয়ে জাহাজ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সমস্ত পৃথিবীর ওপর আকাশ প্রশান্তির ছায়া ফেলেছে, শুধু বিষাদের ছায়া পড়েছে আমার মনের ওপর। বাংলার নিভৃত পল্লীর আটপৌরে ঘরের দুখের সাথে জীবন ঘষে ঘষে যার চলা সেই আমি আমার অজান্তেই কোন মায়ায় জড়িয়ে যাচ্ছি।

দূর আকাশে তারা ফুটছে একটি দুটি করে। মায়ামির আকাশর পূর্নিমা চাঁদ আটলান্টিকের নীল জলে যেন চুপটি করে বসে আছে।রাত নিশ হচ্ছে ক্রমশই। আকাশে আকাশে তারা। তারায় তারায় ভরে গেছে সমস্ত আকাশ।

বিন্টুর সব কথাতেই যেন আজ বাজছে বিষাদের সুর। বলে, আকাশে এতো এতো তারা।তারপরও কোনো কোনো তারা খসে পড়ে তাইনা।
আমি বলি, আকাশে খসে পড়া তারার কথা বাদ দাও। আমার স্মৃতিতে তুমি যে তারা হয়ে থাকলে তা কখনো খসে পড়বেনা।তোমাকে প্রথম যেদিন দেখি,আকাশ নীল, সমূদ্র নীল, আর নীল ড্রেস পরে তুমি এলে। নীলের যে কি অপূর্ব পারমিউটেশান।

বিন্টু বলে, তুমি সব কিছুতেই নীল দেখলে। কিন্তু আমার দুখের রঙ, বেদনার রঙ, তীব্র হাহাকারের রঙ যে নীল তাতো তুমি দেখলে না???

রাত হাঁটছে শামুকের মতো ভোরের দিকে আর মৃত্যু এগিয়ে আসছে ভোরের হাত ধরে বিন্টুর দিকে।সৃষ্টির কি রহস্য, বিধাতার কি খেলা। কাল যে ভোর হবে সেটা সবাই জানে, কিন্তু কার জীবনে যে মৃত্যু কীভাবে নেমে আসছে তা কেউ জানেনা, কেউ না।

আমাদের ক্রুজের শেষ লগন ঘনিয়ে এলো।পরদিন খাতসুমিকে হার্টসফিল্ড এয়ারপোর্টের দিকে সী অফ করে কীসের নেশায় যে আমি জেএফকে এয়ারপোর্টের দিকে পা বাড়ালাম কিছুই জানিনা।ফেলে আসা বন্ধুদের দেখার আশায় নাকি বিন্টুর শেষ বিদায়ের মুখচ্ছবি আরেকবার দেখতে জানিনা।

টাইম স্কয়ারের পাশে বিন্টুরা আমার জন্য অপেক্ষা করছিলো।বিন্টুকে দেখেই আমি ওদের ন্যাটিভ ভাষায় বলি,
বিন্টু গুসতো এন বেরতে, তু এরেস মুই বনিতা।
অলিভ গার্ডেনে একসাথে রাতের খাবার শেষ করে আমরা যখন ফরটি সেকেন্ড স্ট্রীট ধরে হাঁটছিলাম তখন রাত প্রায় সাড়ে এগারোটা।

বিন্টুর মায়ের একান্ত ইচ্ছায় শ্বেতাঙগ পটুয়া বিন্টুর ছবি আঁকছে ফুটপাথে বসে। মনে মনে বলি, পৃথিবী আর বেশিদিন বিন্টুকে ধরে রাখতে পারবেনা। পটুয়া তুমি তোমার কাগজের চিত্রপটে আর আমি আমার হৃদয়ের চিত্রপটে বিন্টুর প্রতিচ্ছবি চিরদিন ধরে রাখবো।
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×