এইমাত্র মিতাহকের ভিডিও ক্লিপটি দেখলাম । দেখে আশ্চর্য্য হয়ে গেলাম কীভাবে উনার কথাটি বিকৃতভাবে উপস্থাপন করা হলো। আমরা কিছু না জেনে , না শুনেই আলোচনায় জড়িয়ে যাই। আমিও একটা মন্তব্য করেছিলাম একটা পোস্টে। এরপর চিন্তা করলাম, আসলে দেখিনা, উনি কি বলেছেন। কোথাও দেখলাম না ঘোমটা শব্দটি ব্যবহার করতে।
উনি বলেছেন, যারা পুরো মুখমন্ডল ঢেকে রাখে, শুধুমাত্র চোখ দুটি দেখা যায়। তাদের কথা। বলা হয়নি, মাথায় কাপড় দেয়া যাবেনা, শালীন হয়ে চলা যাবেনা।
ভাই, আমরা ইসলামের সুমহান আদর্শের কথা বলবো, আবার কারো কথা নিজের সুবিধার জন্য বিকৃতভাবে উপস্থাপন করবো। তা তো হতে পারেনা।
কিছুদিন আগে শুনলাম , পত্রিকার পাতায় দেখলাম এক মেয়ে নাকি আরেক মেয়েকে বিয়ে করে ঘর সংসার করছে। পরে জানলাম- এটা হলো নিছক একটা প্রতারণা। মেয়েটি ছিলো পাচারকারি দলের সদস্যা।
রঙধুনর মাঝে আছে সাত রঙ, আর আমরা মুহুর্তেই কথার মাঝে ছড়িয়ে দেই সতের রঙ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

