somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়তু টাইগার

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দিনের পর দিন যায়। দুঃখ বাড়ে। নিদ্রাহীন রাত কাটে। কষ্ট, আহাজারী বাড়ে। তারপরও যেন এক অদম্য শক্তি,আর সীমাহীন মনোবল নিয়ে এক স্বর্গসুখের অপেক্ষায় থাকা। যন্ত্রণায় কাতর হয়ে কোনো কোনো সময় চীৎকার করে ওঠা। ব্যথা আর যন্ত্রণায় যেন পুরো শরীর অবশ হয়ে যায়। মৃত্যু হাতছানি দেয়। তবুও এই সৃষ্টির নেশায় জীবনকে যে অতি তুচ্ছ মনে হয়। নতুন সন্তানের আগমণে মানুষ, পৃথিবীবাসী থাকে এক শুভমুহুর্তের অপেক্ষায়।

এক সময় সন্তান ভূমিষ্ট হয়। মায়ের জন্য পৃথিবীতে এর চেয়ে বড় সুখ আর কী হতে পারে।
সে যে আর কিছুই চায়না।

পাশের চাকরানি প্রতিবেশী সন্তান কোলে নিয়ে বাইরে এসে বলে- এই যে দেখো, আমার সন্তান ।কিছুক্ষণ আগেই প্রসব করেছি। দেখো, তোমরা সবাই দেখো।

পাগলের কথা শুনে সবাই হো হো করে হাসে। পুরো পৃথিবী তাকে উন্মাদ মনে করে।

দুদিনের জন্য কাজে যোগ দিয়ে এই পাগলি পুরো সন্তানেরই মা বনে গেলো। এতো পাঁড় মাতাল , উন্মাদ, এ যে ঘোর পাগল। সুদীর্ঘ মাস মাতৃত্বের তিল তিল করে যন্ত্রণার এতো কিছুই বুঝলো না।

হে নাবালক ভারতীয় বালকেরা তোমারও এই পাঁড় মাতালের মতোই। দু দিনে কাজে যোগ দিয়ে একটা দেশ সৃষ্টি করা যায়না রে পাগল।

জানি, এ টা কিছু উদ্ভ্রান্ত দুষ্টু পাগল ছেলেদের প্রলাপ। তবে এ কথাও ঠিক। এরকম লাখো লাখো ভারতীয় শিশুদের মগজে একথাগুলো কৌশলে ঢুকিয়ে দেয়া হয়েছে। ওদের পাঠ্য বইয়েও এটা পড়ানো হয়। শুধু তাইনা, এ দেশীয় কিছু ভ্রান্ত, দালাল পণ্ডিত শ্রেণীও তাই মনে করে। ভারতের দানেই আমাদের স্বাধীনতার সৃষ্টি ত্বরান্বিত হয়েছে।

দাম দিয়েছি কিনেছি বাংলা , কারো দানে পাওয়া নয়।
সন্তান জন্ম দিলো আসল মা, আর,চাকরানি এটা কি কয়?

তোমরা ফালানিকে মেরে কাটা তারে ঝুলিয়ে রেখোছো। বিশ্বাস করো আমরা সেটা কখনো করবোনা। মা হলে শ্রদ্ধা দিবো, বোন হলে স্নেহ, মমতার আঁচল দিবো।
তোমরা পানি কেড়ে নিয়েছো। না, আমরা সুযোগ পেলেও তা করবোনা।
আমরা আজলা ভরা জল তোমাদের মুখে তোলে দিবো।
তোমরা যত বেশী ঘৃণা দিবে, আমরা তার চেয়ে বেশী ভালোবাসা ফিরিয়ে দেবো।
কারণ , আমরা তো ভাই, ভ্রাতা, ভগ্নি,মাতা। আমরাতো মানুষ। হায়েনা না রক্তাক্ত করবো, দাঁতালো শুকর না , অকারণে গোঁৎ গোঁৎ করবো। শকুন না পঁচা মাংসে টুকরাবো।

কারণে অকারণে সবজায়গায় রাজনীতিও করবোনা।
তবে হ্যাঁ, ১৯ শে মার্চ । এ সব কিছুর একটা প্রতীকী প্রতিবাদ হবে। সমগ্র বিশ্বের সামনে মেলবোর্নের মাঠে যে নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে, সেখানে কোনো চাকর, চাকরানী, সেবাদাসীরা থাকবেনা। বিজয়ের এ অমর গাঁথা সৃষ্টি হবে ১৬০ মিলিয়ন মানুষের ভালোবাসায় আর ১১ টি ব্যাঘ্রের অদম্য ক্ষীপ্রতায়। প্রচন্ড , দুর্দমনীয়, ক্ষীপ্রতায় জেগে ওঠেছে টাইগার। তাদের রুখার সাধ্য আর কারো নেই। লালসবুজ পতাকার এবার বিশ্বজয় হোক। জয়তু টাইগার।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×