somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন মা, একজন ক্যাপ্টেন, একজন রোল মডেল

১০ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
The Captain, The Boss - A must read post.







পৃথিবীর সব মায়েদের জন্য রোল মডেল আর অফুরন্ত প্রেরণার উৎস মোনা সিন্ডি। হিজাব পরিধান আর নিয়মিত ধর্মচর্চা করলেই যে মানুষ অন্ধকার গুহাবাসী হয়ে যায় , সে ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে মোনা সিন্ডি Royal Australian Navy'র প্রথম মহিলা ক্যাপটেন এবং প্রধান ইণ্জিনীয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন।

মাত্র চৌদ্দ বছর বয়সে মোনা পিতাকে হারান। তারপর মোনার মা'কে নিদারুন অভাব অনটনের মাঝে ৫ সন্তানকে নিয়ে সংসারের হাল ধরতে হয়।
নানা প্রতিকূলতার মাঝে শুরু হয় মোনার শিক্ষা। ইসলামিক পোষাকে স্কুলে যেতেন বলে শুণতে হতো নানা ব্যঙ্গ, বিদ্রুপ। তারপরও মোনা ২৩ বছর বয়সে Weapons Engineering রেকর্ড সংখ্যক নাম্বার নিয়ে পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

এরপর মোনা একের পর এক সাফল্যের সিঁড়ি অতিক্রম করে অস্ট্রেলিয়ার নেভির অন্যতম সম্মান এবং চ্যালেণ্জিং পদ Royal Australian Navy'র ক্যাপটেন হিসাবে নির্বাচিত হন।

প্রতিদিন ভোরে ফজরের নামাজ আর কোরআন তিলওয়াত করে মোনার দিন শুরু হয়। পাশাপাশি দু সন্তানের মা। সন্তান, সংসারের প্রতি পরিপুর্ণ যত্নবান।

উনার ব্যাগের মধ্যে রেখে দেন -ছোট একটা কোরআন শরীফ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন-এটাই আমার বিশ্বাস। এটাই আমার সব প্রেরণার উৎস।

যারা মেয়েদেরকে কেবলি তেঁতল তেঁতুল মনে করে , আর যে সব ধর্মান্ধ, তালেবানরা মনে করে নারী শুধু গৃহবন্দী হয়ে থাকবে -তাদের জন্য মোনা একটা দারুন চপেটাঘাত।
আর যে সব মুক্তমনারা মনে করে- হিজাব পড়লেই নারী অন্ধকারের খাঁচায় বন্দী হয়ে গেলো-ইসলাম নারীকে শুধু পিছিয়ে রাখে, নারীর স্বাধীনতা খর্ব করে-তাদের মুখেও মোনা খুব জোড়ে একটা চপেটাঘাত করলো।
মোনা প্রমাণ করলো- অর্ধউলঙ্গ পোষাক পড়লেই একজন মেয়ে আধুনিক,মেধাবী হয়ে ওঠেনা। বরং শালীন, মার্জিত পোষাকেও যেকোন মেয়ে আধুনিক, উচ্চশিক্ষিতা,স্মার্ট হয়ে ওঠতে পারে।

ধর্মান্ধতার সমস্ত শৃঙ্খল ভেঙ্গে আর তথাকথিত মুক্তমনাদের মনোবৈকল্যকে অগ্রাহ্য করে এরকম মোনারাই প্রতিটি ঘর আলোকিত করুক। বড় দুঃসময়ে আপনি বিশ্বাসের বড় একটি দৃষ্টান্ত স্থাপন করলেন মোনা। আপনার জন্য সশ্রদ্ধ শ্রদ্ধা আর অভিনন্দন।

সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪৭
১৯টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×