১) আমেরিকায় মানুষ প্রেসিডেন্টের কড়া সমালোচনা করে আর পুলিশের সাথে খুবই ভদ্র আচরণ করে।
২) শুধু মাত্র উপাসনালয়ে প্রবেশ করে প্রকৃত ধার্মিক বনে যাওয়া আর গাড়ীর শোরুমে গিয়ে গাড়ীর মালিক হয়ে যাওয়া সমান কথা।
৩) আত্মহত্যা করার আগে প্রতিটি মানুষ নিজের আত্মাকে বেশ কয়েকবার হত্যা করে।
৪) তারুণ্যে মানুষ সবকিছু জানার গৌরব করে, মধ্যবয়সে সবকিছু নিয়ে সন্দেহ পোষণ করে আর বৃদ্ধবয়সে সবকিছুই বিশ্বাস করে।
৫) আপনি ভালো বলে পুরো পৃথিবীর সব আপনার সাথে সদাচরণ করবে এরকম চিন্তা করা মানে হলো আপনি নিরামিষভোজি বলে দূরন্ত ষাঁড় আপনাকে সামনে পেলেও শিং দিয়ে গুতোবে না।
৬) পৃথিবীতে যতদিন পরীক্ষা থাকবে ততদিন প্রার্থণাও থাকবে।
৭) সম্পর্ক ততক্ষণ পর্যন্ত ঠিক থাকে যতক্ষণ না পর্যন্ত আরেকজন নিজেকে "সুপরিয়র" মনে করে।
৮) আত্মহত্যা করা হলো আত্মসমালোচনার সবচেয়ে বাজে শাস্তি।
৯) মানুষ যখন স্রষ্টাকে ডাকে তাকে প্রার্থণা বলে । আর স্রষ্টা যখন মানুষকে ডাকে সেটাকে মানসিক রোগ বলে।
১০) গান-বাজনা, কোলাহল দাম দিয়ে কিনতে হয়। কিন্তু নির্জনতা, ধ্যান, নিমগ্নতা দাম দিয়ে কিনতে হয়না। তবুও মানুষ কোলাহল পছন্দ করে , কিন্তু নির্জনতার আরাধনা করেনা।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


