somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি একটা কৈফিয়ত চাচ্ছি।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জোলি কি গালি খাচ্ছেন না জেলি খাচ্ছেন, জাস্টিন বিবার কেঁদে দিলেন না পেঁদে দিলেন, ঐশ্বরিয়া কিস দিলেন না শীষ দিলেন, পামেলা নতুন বেবি নিলেন না হাবি নিলেন, কামিলা পার্কার হেগে গেলেন না ভেগে গেলেন? এরকম আলোচনা চলচিত্র জগতে নিত্যনৈমিত্তিক ঘটছে। বরং না ঘটাটাই অস্বাভাবিক। আর এসব খবর প্রকাশিত, প্রচারিত হয়-ওদের ট্যাবলেয়ড পত্রিকায়। কিন্তু অবাক হয়ে দেখলাম- অপু-সাকিবের খবর প্রথম আলো ,ডেইলি স্টার সহ সব জাতীয় পত্রিকার শিরোণাম হয়েছে। বিনোদন পাতায় আসলে কিছুই বলার ছিলোনা। হলিউড কাঁপানো অভিনেতা একাডেমি পুরষ্কার প্রাপ্ত রবিন উইলিয়ামস সুইসাইড করার খবর পর্যন্ত ওদের কোনো জাতীয় পত্রিকার হেড লাইন হয়নি। কোন নায়ক-নায়িকার কি হলো না হলো -তাতে আমার কিচ্ছু যায় আসেনা। আমার জীবন-ওদের জীবনের সাথে চুল পরিমাণও সম্পৃক্ত না। আমার জানা দরকার ছিলো- দুলক্ষ হেক্টর জমির ধান হারিয়ে কৃষকের কি দূর্দশা হচ্ছে? এই খবরটি কেন জাতীয় পত্রিকার শিরোণাম হলোনা? কেন-ভেসে যাওয়া ধানী জমির পাশে অসহায় কৃষকের কান্নার ছবি-আমার-আপনার, পত্রিকা-মিডিয়ার খবরে সয়লাব হয়ে গেলোনা? কারণ-যে ভাত দেয় তার চোখের কান্নায় গ্লামার নেই-যে বিনোদন দেয় তাদের চোখের কান্নায় গ্লামার আছে? কেন-ইরাক-লিবিয়া আর সদ্য আতঙ্কে থাকা মিশরে আটকে পড়া শত শত প্রবাসী শ্রমজীবী মানুষগুলো চীৎকার আপনাকে-আমাকে স্পর্শ করেনা? কেন ওদের ছবিগুলো জাতীয় পত্রিকার পাতায় আসেনা-কারণ-ওরা শুধু জীবন বাঁচানোর জন্য রেমিটেন্স দেয়-কিন্তু বিনোদনের জন্য ড্যান্স দেয়না। লালবোট ডুবে যাওয়া সন্দীপের লাশগুলো স্বজনেরা ফিরে পেলো কিনা-সেই খবরটাও কেন জাতীয় পত্রিকার প্রথম পাতায় আসলো না? কুচ মিলা না কি কচু মিলা- এরকম ২৫ টি চুক্তির যাবতীয় বৃত্তান্ত কেন জানতে পারলাম না? গাজলডোবা বাঁধে তিস্তার ওপর মুন্নি সাহার জলকেলি করার কয়েকটি ছবি দেখলাম। কিন্তু রিপোর্ট করতে গিয়েছেন -নাকি ছবির স্যুটিং করতে গিয়েছেন- ঠিক বুঝে ওঠতে পারলাম না। কাঁটা তারে ঝুলে থাকা ফেলানীর জন্য ভারতীয় বিএসএফ বা ব্লাড সাকার ফোর্স যেমন-অপরাধী। ঠিক-আমরাও অপরাধি। বিদ্যালয়ে ৭০% শিক্ষার্থী উপস্থিত থাকলে-বিশাল অর্জন বলে মনে করা হয়। কিন্তু বাকি ৩০% শিক্ষার্থীরা কোথায় যাচ্ছে, কি করছে? ইয়াবা পকেটে নিয়ে ঘুরছে নাকি ঠিক এই সময়ে বর্ডার পার হচ্ছে? ঘরে ফিরছে নাকি লাপাত্তা হয়ে গেছে? পাচারকারী দলের সঙ্গি হয়েছে নাকি গোপনে জঙ্গি হয়েছে? দুইকোটি শিশু এখনো ফুটপাতে রাত কাটায়, প্রায় এক কোটি শিশু শিক্ষা বিসর্জন দিয়ে ভাতের জন্য - মিল-কারখানা ফ্যাক্টরিত কাজ করে, এয়ারপোর্ট, রেলস্টেশনে, বাসস্টেশানে, মাজারে, বাজারে অগণিত মানুষ ভিক্ষার থালা নিয়ে ঘুরে বেড়ায়, প্রতিদিনই সড়ক দূর্ঘটনায় অসংখ্য মানুষ মারা যায়, ডুবে যাওয়া লাশের জন্য স্বজনেরা আহাজারি করে, হেক্টরের পর হেক্টর ধান হারিয়ে আগামী কাল কি খাবে, কি করবে-সংসারের প্রতিটি সদস্যের অন্নের জন্য কৃষক আর্তনাদ করে ওঠে-এই শিশুগুলোকে -এই মানুষগুলোকে বাঁচানোর পরিকল্পনার খবরই জানতে চাই। জানতে চাই-স্বাধীনতার আর কত বছর পর -আর কত সরকার বদল হয়ে মানুষের শুধুমাত্র পাঁচটি মৌলিক চাহিদা পূরণ হবে। আগে বুঝতে চাই ভাত, তারপরে জাত। আগে বস্ত্র তারপরে অস্ত্র। আগে বাসস্থান-তারপরে হয় শশ্মান না হয় গোরস্থান। আগে বই-খাতা, তারপর বিনোদনের পাতা। আগে চিকিৎসা, জীবনের স্পন্দন তারপরে খুচরা নায়ক-নায়িকার ক্রন্দন। এসবের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কেকার রান্না, অপু-সাকিবের কান্না, আইপিএলের খেলা, বৈশাখি মেলা এসবের কোনো কিছুই আমার চুলও স্পর্শ করেনা।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৭
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×