somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কি ধনী হতে চান?

০৭ ই মে, ২০১৭ সকাল ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধনী হওয়া বলতে মানুষ যে জিনিসটা প্রথমেই ব্রেনকে বুঝায় তা হলো- বেশি টাকা আয় করা। কথাটি পুরোটাই ভুল। কারণ-বেশী টাকা আয় করেও আপনার ব্যয় যদি বেশি হয়ে যায়। তবে আপনার দেউলিয়া হয়ে যাওয়ার পথ অথবা ঋণগ্রস্থ হওয়ার পথ কেউ আটিকিয়ে রাখতে পারবেনা। আপনার আয় কম হওয়ার পরও আপনি ধনী হতে পারেন। যদি আপনার আয়ের চেয়ে ব্যয়টা কম হয় এবং প্রতিমাসে অল্প টাকা জমা করার অভ্যাস তৈরি করতে পারেন। আর এই জমানো টাকা যদি সময়ের সাথে সাথে অত্যন্ত বিচক্ষণার সাথে ইনভেস্ট করতে পারেন। তাহলেই আপনি ধনী হওয়ার একেবারে সঠিক পথে এগোচ্ছেন। এ পর্যন্ত দেয়া প্রতিটি বক্তৃতায় আমি আমার ছাত্র/ছাত্রীদের শুধু একটা কথাই বলি- প্রতিদিন যেভাবেই হোক অন্ততঃ দশটি ডলার জমা করা। তাহলে মাসে হবে ৩০০ ডলার , আর বছরের শেষে হবে ৩৬০০ ডলার। চার বছরে গ্রাজুয়েশনের সাথে দুটো আনন্দ একসাথে হবে। একটা সফলতার সাথে পাশ করা আরেকটা নিজের অজান্তেই ১৪হাজার ৪শত ডলারের একটা সেভিংসের মালিক হওয়া। পাঁচজন মিলে এরকম একটা সেভিংস একাউন্ট ওরা করেছিলো। গতকাল বিদায় নিতে এসে আমাকে খুব সুন্দর একটা ডিনারের গিফট কার্ড উপহার দিয়ে বেশ আনন্দের সাথে ৭২ হাজার ডলার জমা হওয়ার গল্প করলো। দশ ডলারে শুরু হওয়া সেভিংস দিয়ে এখন ওরা পাঁচজন মিলে আরো বড় কিছু করার স্বপ্ন দেখছে। সার্ভে অনুযায়ী এভারেজ আমেরিকান পরিবারে ১০০০ ডলার সেভিংস নাই। উল্টো মাথা প্রতি পাঁচ হাজার ডলার ক্রেডিট কার্ডের লোন আছে। সেখানে, পাশ করেই ৭২ হাজার ডলার জমা থাকা বিশাল একটা ব্যাপার- নয়কি। শৈশবে আমরা সবাই "ছোট ছোট বালুকার কণা' শুধু অন্ধের মতো মুখস্থ করে পরীক্ষায় খাতায় লিখে দিয়েছিলাম। কিন্তু বাস্তব জীবনে এই কথাগুলো কতবড় মূলধন ছিলো- তা কখনো উপলব্ধি করতে পারিনি। আর্থিক সাফল্যের সবচেয়ে সহজতর ফর্মূলা হলো- "আয়ের চেয়ে সবসময় ব্যয় কম করা"।

জীবনটাই যেখানে নশ্বর, সেখানে কোনো কিছুকেই চিরস্থায়ীভাবে নেয়া ঠিক না। আজকে আপনার বিশাল লম্বা বেতনের চাকুরি আছে-কালকে সে চাকরিটা নাও থাকতে পারে। জমজমাট যে ব্যবসা আজ করছেন- কাল সে ব্যবসায় লাল বাত্তি জ্বলতে পারে। শেয়ারে ধস নামতে পারে।

যেকোনো সময় যেকোনো দূর্ঘটনায় পড়তে পারেন। প্রতিটি গাড়িতে একটা স্পেয়ার টায়ার থাকে, বিপদে কাজে লাগানোর জন্য। আর্থিক বিপদ থেকে উদ্ধার করার সবচেয়ে ভালো স্পেয়ার টায়ার হলো- সেভিংস। আরেকটা জরুরি কথা হলো- কাউকে দেখানোর জন্য অথবা ইমপ্রেস করার জন্য- এমন কিছু করা বা কেনা ঠিকনা। যেটা নিজের আয়ত্বের বাইরে। আজকের পৃথিবীতে সবচেয়ে ধনীদের একজন ওয়ারেন বাফেট- মাটির পিগি ব্যাংকে দিনে একটা কয়েন জমিয়েই সন্চয় শুরু করেছিলেন। আমরা পড়েও বুঝিনি। আর বাফেট না পড়েই কেমনে বুঝেছেন- "ছোট ছোট বালুকার কণা"। তাঁর মতে- আগে সন্চয়-তারপর খরচ। তিন হাজার টাকা দামের একটা দামি ব্যাগে তিনশত টাকা থাকার চেয়ে, তিনশত টাকার একটা ব্যাগে তিনহাজার টাকা থাকা ভালো।
ফেসবুক বছরে শেষ হলেই জন্মদিন স্মরণ করিয়ে দেয় কিছু খরচ করার জন্য। আজকের তারিখ থেকে আপনি যাই পারেন-জমা করা শুরু করে দিন। এক বছর পর আজকের দিনটি যখন ফেসবুকে পপআপ হবে দেখবেন-বছরের শেষে বেশ একটা ভালো সন্চয় হয়েছে। সন্চয়ের এই অভ্যাস অবিরাম চলতে থাকুক।



সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৭ সকাল ৮:৪৩
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×