
প্রয়োজনের অতিরিক্ত যা কিছু , তার সবই হলো বিষ।
আর প্রয়োজনের মাঝেই তৃপ্তি থাকাটাই হলো আশীষ।
অনিশ্চয়তাকে গ্রহণ করতে না পারাটাই হলো ভয়।
আর গ্রহণ করে এগিয়ে যাওয়াটাই হলো বিজয়।
কারো কোনো কল্যাণ গ্রহণ করতে না পারাই দ্বেষ
আর হাসিমুখে গ্রহণ করতে পারাটাই প্রেরণা বিশেষ।
নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারাটাই হলো ক্রোধ, হীনতা
আর নিয়ন্ত্রণ করতে পারাটাই হলো ধৈর্য্য আর সহনশীলতা।
যে যেমন ঠিক তেমনিভাবে গ্রহণ না করাই ঘৃণা যা সর্বনাশা
আর শর্তহীন ভাবে গ্রহণ করাটাই সর্বোত্তম ভালোবাসা।
ভাবানুবাদ- আরিফ মাহমুদ
কালার হোটেল ,ইস্তাম্বুল, টার্কি।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



