somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচন ফ্যাক্টর

২৪ শে মে, ২০১৯ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) পাকিস্তান ইসলামিক রিপাবলিক- কিন্তু আজ অবধি কোনো ইসলামিক দল পাকিস্তানের ক্ষমতায় আসেনি।
ভারত ধর্ম নিরপেক্ষ দেশ- কিন্তু পরপর দুবার ধর্মীয় দল বিপুল ভোটে জিতে ভারতের ক্ষমতায় এসেছে।
২) বিশ্বাস করুন আর না করুন-সংখ্যাগরিষ্ট মানুষ সংখ্যালঘুদের খারাপ চোখে দেখে এবং খুব কম মানুষই এটা থেকে বের হয়ে আসতে পেরেছে।
৩) বাংলাদেশের অধিকাংশ মুসলমানরা চেয়েছিলো ভারতে একটা ধর্ম নিরপেক্ষদল ক্ষমতায় আসুক। কিন্তু এরাই আবার নিজেদের দেশে ধর্মনিরপেক্ষ দলকে ক্ষমতায় দেখতে চায়না।
৪) স্বাধীনতার পর এই প্রথম সিপিআই ( কম্যুনিস্ট পার্টি অব ইণ্ডিয়া) একটি আসনও পায়নি।
৫) শিক্ষা, চিকিৎসা প্রতিটি ক্ষেত্রে উন্নত কেরালায় একটি আসনও বিজেপি পায়নি।
৬) সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হওয়ার এক অনন্য রেকর্ড উপহার দিয়েছে ভারত। "ভোট কেন্দ্রে গিয়ে দেখে ভোট আগেই দেয়া হয়ে গেছে"-এরকম কেউ বলেনি।
৭) নির্বাচনে হারার পর বিজয়ী দলকে অভিবাদন জানানোর পাশাপাশি দলীয় পদ ছেড়ে দেওয়ারও ঘোষণা দিয়েছেন রাহুল গান্ধী।
৮) নেহেরুর পর মোদীই একমাত্র নেতা যিনি পরপর দুবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হবেন।
৯) নায়িকা মিমি, নায়িকা নুসরতরা যারা গ্লাভস ছাড়া মানুষের সাথে হ্যাণ্ডসেক করেনা তারা নাচা গানা করেই এমপি হয়ে গিয়েছে। কিন্তু সত্যিকারের গণমানুষের নেতা কানহাইয়া কুমার, মুহম্মদ সলিমরা ফেল করেছেন।
১০) আমাদের দেশের কথাই বলিনা কেন। বদির বউ এমপি হয়, কিন্তু ডাক্তার প্রাণ গোপালের মতো মানুষরা নমিনেশনই পায়না।

১১) শিক্ষা রত্ন পুরষ্কার প্রাপ্ত ডাঃ সিংরাজ যিনি জীবনভর মানুষের সেবা করে, জীবন বাঁচানো ঔষধ বিনামূল্যে বিতরণ করে অসংখ্য শিশুর জীবন বাঁচিয়েছেন-তিনি নির্বাচনে হেরেছেন। আর যিনি গোমূত্র সেবনে ক্যান্সার দূর হয় বলেছেন-সেই প্রগ্গা দেবী বিপুল ভোটে জিতেছেন।
১২) ভেড়ার পালে দুয়েকটা বাঘ থাকলেও গণতান্ত্রিক ভোটে ভেড়াদেরই জয় হয়- কারণ- গণতন্ত্রে ভেড়া আর বাঘ দুটোরই সমান ভোট। সেজন্যই সক্রেটিস এই ভেড়া গণতন্ত্রের চরম বিরোধী ছিলেন।
১৩) যে জাতির সংখ্যাগুরু মানুষ যে রকম-সে জাতির নেতাও হয় তেমন। নাগরিক যেমন তার নগরও তেমন। নাগরিকরাই নগর তৈরি করে। নগর নাগরিক তৈরি করেনা।





সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৯ রাত ৩:৫১
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×