somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের নামাজ পড়িনি, দু রাকাত নফল নামাজ পড়েছি

২৫ শে মে, ২০২০ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের নামাজ পড়িনি, দু রাকাত নফল নামাজ পড়েছি

এবারের মতো এতো নির্মল, প্রশান্তিময় , সুস্থির রমজান এর আগে জীবনে কখনো পালন করিনি। ঘরের থাকার এমন অপূর্ব সুযোগ এর আগে এমনিভাবে ধরা দেয়নি। চারদিকে ছিলো এক আত্মিক শান্তির পরশ। তাড়াহুড়া ছিলোনা, হুড়োহুড়ি ছিলোনা। চারদিকে অনৈতিক, অনৈসলামিক ইফতারি পার্টিগুলোর দৌরাত্ম্য ছিলোনা। ইফতার পার্টিতে ভাষককে মিথ্যা ভাষণ দিতে হয়নি, মানুষকে মিথ্যা কথা শুনতে হয়নি, হুজুরকে মিথ্যা দোয়া করতে হয়নি, ইফতারি প্যাকেট নিয়ে কাড়াকাড়ি হয়নি, অপচয়ের মহামারি হয়নি।

নিবিড় শান্তিময় পরিবেশে অগনিত মানুষ পরিবারের সাথে নামাজ, তারাবি পড়ার সুযোগ পেয়েছেন। ঘরের একটা রুমকে মসজিদ বানিয়ে পিতা ইমাম হয়েছেন। সন্তান-স্ত্রী ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে -এক আধ্যাত্মিক বন্ধন তৈরি করেছেন। বাহিরের ব্যস্ততা না থাকায়- অনেকেই মরচে পড়া নিজের পাঠাভ্যাসকে আরেকটু শানিত করার সুযোগ পেয়েছেন।

ইট-পাথর, কংক্রিটের মসজিদেতো যে কেউ প্রবেশ করতে পারে। করেও। সুদখোর, ঘুষখোর, চোর , ডাকাত এমনকি গরু, ছাগলও মসজিদের আঙ্গিনায় প্রবেশ করে। কিন্তু নামাজের ভিতর খুব কম মানুষই প্রবেশ করতে পেরেছে। মানুষ নিজে কত অসহায়। সেটা গভীরভাবে উপলব্ধি করতে পেরে-এবার অগণিত মানুষ মনের তাগিদেই সত্যিকারের নামাজের ভিতর প্রবেশ করার সুযোগ পেয়েছে।

ঈদ মানে শুধু ছয় তাকবিরের সাথে দুরাকাত নামাজ পড়াই নয়। ঈদের সাথ অন্যান্য আনুষঙ্গিক ব্যাপারগুলোও দারুনভাবে জড়িত। ময়দানে একজনের সাথে আরেকজনকে নিবিড়ভাবে দাঁড়াতে হবে, বিশুদ্ধ হৃদয়ে নামাজের পর একজন আরেকজনের সাথে বুক মিলিয়ে কোলাকুলি করতে হবে, যে পথে নামাজে গিয়েছেন, সে পথে না ফিরে আত্মীয় পরিজনের সাথে দেখা করে ফিরতে হবে। যার যতটুকু সামর্থ্য সে অনুযায়ি সবার সাথে বসে আহার, প্রাশন করতে হবে। এগুলোর কোনো কিছুই যখন হলোনা -তখন শুধু স্পেশ মেনটেন করে দুরাকাত ঈদের নামাজ পড়ার জন্য মনটা টানেনি।

৫.৩৪ মিলিয়ন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ লক্ষ ৪৩ হাজার মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই কয়দিন আগেও যারা পৃথিবী থেকে ঠিক আমার মতো, আপনার মতো বেঁচেছিলেন। জীবনের কত স্বপ্ন দেখেছিলেন। অগনিত মানুষ ঠিক এই মুহুর্তে কেউ আইসিইউতে, কেউ ভেণ্টিলেটরে, কেউ ডাক্তার না পাওয়ার অসহায়ত্ব নিয়ে প্রতি মুহুর্ত পার করছেন। রাব্বুল আলামীন তার রহমতের বদৌলতে নিজেকে যে এদের একজন করেননি- তার সেই অফুরন্ত নেয়ামতের জন্য গভীর কৃতজ্ঞতায় ঈদের জামাতে যেহেতু ঈদের মতো করে ঈদের নামাজ আদায় করতে পারিনি , তাই ঘরে থেকেই দুরাকাত নফল নামাজ আদায় করেছি।

জানিনা, ভুল করেছি না শুদ্ধ করেছি। যদি ভুল করে থাকি- দয়াবান, ক্ষমাশীল আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।



সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২০ রাত ২:৫৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শান্তির ঠিকানা—পরিবার

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০




শান্তির ঠিকানা—পরিবার

ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।

বাইরের পৃথিবী যতই... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×