somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনা এবং অন্যান্য

১০ ই জুন, ২০২০ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক)পূর্বসূরিরা দিয়ে গেছে। নিজে দিচ্ছেন। ষাট/সত্তর/আশি বছর ধরে একজন নাগরিক যে রাষ্ট্রকে শ্রম দেয়,ট্যাক্স দেয় ,খাজনা দেয়। সে রাষ্ট্র মাত্র তিনমাস তার নাগরিককে ভরণ পোষন করতে পারেনা। এটা দুনিয়ার সব রাষ্ট্রেরই ব্যর্থতা।

দুই ) বিশ লক্ষ মানুষ আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে আজ সকাল পর্যন্ত প্রায় এক লক্ষ বারো হাজার মানুষ মারা গিয়েছেন। আমেরিকার মতো এতো উন্নত দেশে এমন মহামারীর একমাত্র কারণ হলো- প্রশাসনিক নজিরবিহীন ব্যর্থতা।

তিন) কিন্তু এতো ব্যর্থতার পরও মানুষের অন্ধ অনুকরণ সহজে দুর হয়না। ফলে, জর্জিয়ার প্রাইমারীতে বাংলাদেশি সব ডেমোক্রেট প্রার্থীরা হেরেছেন। দুঃখ পেয়েছি।

চার) কাজের যদি সঠিক সমন্বয় না থাকে তবে অর্থেরও অপচয় হয়। প্রাণেরও ক্ষয় হয়। এ্যভারেজ প্রতি জনের জন্য $১২০০ ডলার করে দেয়ার পরও মানুষ ঘরে থাকেনি। বেসিক ব্যয় নির্বাহ করেছে ঠিক, কিন্তু বেশিরভাগই সৈকতে গিয়েছে- বিলাসপণ্য কিনতে গিয়ে-ইচ্ছেমতো ঘুরাফিরা করে রোগ ছড়িয়েছে। সরকার জনগণকে নিয়ন্ত্রণ করতে পারেনি। জনগন রোগকে নিয়ন্ত্রণ করতে পারেনি।

পাঁচ) হুজুরের ওয়াজ, পাদ্রীর প্রিচিং কিংবা গরমে ভাইরাস মরে যাবে, ঠান্ডায় ভাইরাস নরম হবে-ইত্যাদি কথার বাইরে সত্যিকারভাবে যারা ভায়োরলজি নিয়ে কাজ করেন-তারা বলেছেন-ভ্যাকসিন বের হতে তিন চার বছরের ও বেশী সময় লাগতে পারে। তাই, ভ্যাকসিন মানুষকে বাঁচাবেনা। সিস্টেমই মানুষকে বাঁচাবে।

ছয়) ওদের কথা সত্যি হয়েছে। বাংলাদেশে যেমন ভ্যাকসিন নেই, আমেরিকায়ও নেই, নিউজিলান্ডেও নেই, ভিয়েতনামেও নেই। কিন্তু শুধুমাত্র সঠিক সিস্টেমের কারণেই নিউজিল্যান্ডের মতো উন্নত দেশ আর ভিয়েতনামের মতো উন্নয়নশীল দেশ মহামারি থেকে বের হয়ে আসতে পেরেছে।

সাত) নিউজিলাণ্ডে দেখুন, করোনা থেকে বাঁচতে মন্দিরে পুজাও হয়নি, মসজিদে প্রার্থণা/দোয়াও হয়নি। কেউ গলায় তাবিজও পরেনি, কেউ আঙ্গুলে পাথরও ধারণ করেনি, ভ্যাকসিনও বের হয়নি। কিন্তু সঠিক কার্যপ্রণালি অনুসরণের কারণে নিউজিলান্ড এখন করোনামুক্ত দেশ। নিউজিলান্ডের প্রধানমন্ত্রী বলেছেন- করোনায় মারা যাওয়ার চেয়ে সুচিকিৎসার অভাব আর সঠিক কার্যপ্রণালীর অভাবই মানুষকে মেরে ফেলবে।

আট) আপনি যদি শুনেন কেউ অসুস্থ হয়েছে। এতে সবাই দোয়া কামনা করে। আমরা বলি- রোগীর আরোগ্য লাভের জন্য দোয়া করছি। দোয়ার শক্তি অস্বীকার করার উপায় নেই। "পাওয়ার অব প্রেয়ার" নিয়ে অনেক ডকুমেন্টারি আছে। অনেক বই লেখা আছে। কিন্তু কেউ যদি থানায় ফোন করে বলে- আমার ঘরে ডাকাত হানা দিয়েছে। সাহায্য করুন। তখন থানা থেকে পুলিশ ফোর্স সাথে সাথে পাঠিয়ে না দিয়ে যদি বলে- চিন্তা করবেন না- আমাদের প্রার্থণা আপনার সাথে আছে। তাহলে কাজ হবেনা। ওয়েল সেইডের চেয়ে ওয়েল ডানের গুরুত্ব সবসময় বেশী।


নয়) ফার্মেসি, হাসপাতাল, রোগী, ডাক্তার, মোড়ে মোড়ে ল্যাব থাকার নাম মুনাফাব্যবস্থা "চিকিৎসাব্যবস্থা" না। চিকিৎসাব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার।


দশ) সুরা নজমে চমৎকার একটা কথা আছে। সেটা হলো- "মানুষ তাই পায় যা সে চেষ্টা করে " (৩৯)। একথা বলা হয়নি- মানুষ যা দোয়া করে-তাই সে পায়। মানুষ বলতে শুধু মুসলমানকেও বুঝানো হয়নি। একেবারে দ্ব্যর্থহীনভাবে স্পষ্টভাবে বলা হয়েছে- সব মানুষের কথা। এই মানুষ ইহুদি হোক, খৃষ্টান হোক, হিন্দু হোক, মুসলিম হোক, নাস্তিক হোক , আস্তিক হোক।- মসজিদ ওসমানে এইরকম কথাগুলো বলেছিলেন-একজন ইসলামিক স্কলার। সম্ভবত মিশরে উনার বাড়ি। উনার নামটি ভুলে যাওয়ায় খুব আফসোস হচ্ছে। অত্যন্ত ছোট বাক্যে এমন শক্তিশালী এবং অর্থবহ কথা কোরআনে আমরা তোতা পাখির মতো পড়েছি। কিন্তু অনুসরণ করিনি। নিউজিল্যান্ড, ভিয়েতনাম করেছে- ওরা ফল পেয়েছে।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২০ রাত ১২:০৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×