somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমাজের তথাকথিত সফল মানুষদেরকেই প্রশ্ন করুন।

২৮ শে এপ্রিল, ২০২১ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐশী তার বাবা মাকে একাই খুন করার পর তার বেপরোয়া জীবন সম্পর্ক প্রশ্ন করা হয়েছে। ইন্টারে পড়া মেয়ে মুনিয়ার আত্মাহুতির পর মাসে এক লাখ টাকা এ্যাপার্টমেন্ট ভাড়া দিয়ে থাকতো সেই প্রশ্ন এখন আলোচিত হচ্ছে।
কেন এই প্রশ্নগুলো জীবিত থাকতে করা হয়না। আমরা কি এসব দেখিনা।

একজন সৎ কর্মকর্তা যেখানে পরিবারের খরচ চালাতে হিমশিম খায়। সেখানে একই পদে থেকে আরেকজন কর্মকর্তা কিভাবে লাখ টাকা বেতনে শিশুকে স্কুুলে ভর্তি করায়। ভর্তি করানোর আগে স্কুল কর্ত্বপক্ষ কি একবার জানতে চায়- আপনার এই আয়ের উৎস টা কি?
কোনো জুয়েলারি মালিক কি জানতে চায়- এই যে দামি দামি গহনা কিনছেন। এই টাকা আসছে কোত্থেকে।
কোনো ট্রাভেল এ্যাজেন্ট কি জানতে চায়- এই যে বছরে বছরে বিদেশ ভ্রমণের টিকেট কাটছেন- আপনার আয় কি?
চাকরি শুরুর চার পাঁচ বছরের মাঝেই যখন কেউ কয়েকটি ফ্লাটের মালিক হয়ে যায়- তখন কি কেউ জানতে চায়- এই বিপুল অর্থ আসে কোথা থেকে।
এক কর্মকর্তা যেখানে বউয়ের জন্য ভালো একটা শাড়ি কিনে দিতে পারেনা। সেখানে আরেকজন কিভাবে পুরো মার্কেটেরই মালিক হয়ে যায়- সেই প্রশ্ন কেউ করেনা।

এমনকি মসজিদ, মাদ্রাসায় বিশাল ডোনেশনের টাকা নিয়েও কেউ কোনো প্রশ্ন তোলেনা।
কারণ- হারাম হালালটা শুধু শুকরের মাংসে। আর বাকি সব হালাল।

একসময় যে ছাত্র হন্য হয়ে চাকুরি খুঁজছে। পরীক্ষা দেয়ার জন্য ঢাকা শহরে একটা আশ্রয় পেতে যার কষ্ট হয়েছে। বিসিএসের লোভনীয় ক্যাডারে যোগ দেয়ার পাঁচ সাত বছরের মাঝে তার এখন কয়েকটি ফ্লাট। এক সময়ের জীবন সংগ্রাম আর দারিদ্র্যকে সে এখন লাভ আর লোভের বিলাসীতা দিয়ে কড়ায় গন্ডায় উসুল করছে।

যতই মুখে বলিনা কেন, আসলে বাস্তবে সততা, নৈতিকতা, আদর্শের তোয়াক্কা কেউ করছে না। যে যেভাবে পারে- বাড়ি, গাড়ি, বিত্তের মালিক হচ্ছে। ক্লাসের সবচেয়ে নীতিবান ছাত্রটিও সুযোগ পেয়ে রাতারাতি বদলে যাচ্ছে। আর এটাকেই এই সমাজ সফল মানুষ হিসাবে ধরে নিয়ে বাহ্বা দিচ্ছে।

মৃত মানুষকে প্রশ্ন করে কোনো লাভ নেই। যদি পারেন- সমাজের এই সব তথাকথিত সফল মানুষদের চোখে চোখ রেখে প্রশ্ন করুন।
তা না হলে ঐশীরা তৈরি হবে, মুনিয়ারা আত্মাহুতি দিবে আর আনভিরের মতো লম্পটরা ঘটনা ঘটিয়ে বিদেশে গিয়ে বিশ্রাম নিবে।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ৯:১৫
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×