somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা নওয়াজ শরীফ বৈঠক, বিকিয়ে যাওয়া নৈতিকতা আর জাতির বিবেকের কাছে কিছু প্রশ্ন?

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যে কোন দেশের বর্তমান বা সাবেক রাষ্ট্র প্রধানগণের মাধ্যে কোথাও দেখা হলে একে অপরের সাথে সৌজন্য মুলক সাক্ষাত করা একটি ভদ্রতা ও সভ্যতার লক্ষণ। যে কোন দেশের বর্তমান বা সাবেক রাষ্ট্রপতি প্রধান মন্ত্রী একে অপরের সাথে সৌজন্য মুলক দেখা সাক্ষাত করলে তাকে কিছু যায় আসেনা বরং সম্মান বৃদ্ধি পায়।

আমারা দেখেছি আমাদের প্রধান বিরুধী দলীয় নেত্রী ও সাবেক প্রধান মন্ত্রী পাকিস্তানের নবনির্বাচিত প্রধান মন্ত্রী নওয়াজ শরীফের সাথে সৌদিয়া আরবে অবস্থান কালে সাক্ষাত করেছেন। আমি নিজে ব্যাক্তিগত ভাবে খালেদা জিয়ার সাথে নওয়াজ শরীফের সাক্ষাতকে স্বাগত জানাই ও সম্মানের দৃষ্টিতে দেখি।


তারপরও খালেদা জিয়া ও নওয়াজ শরীফের মাঝে সৌদিয়া আরবে বৈঠক কিছু বির্তকের জন্ম দিয়েছে।

কারণ আমাদের দৃষ্টিতে দুনিয়ার সব রাষ্ট্র এক রকম আর পাকিস্তান আর ইসরাইল অন্যরকম। পাকিস্তান মানে আমাদের কাছে গৃণার একটি প্রতিশব্দ, তারপর পাকিস্তানের সাথে আমাদের বহু সর্ম্পক বাধ্যগত ভাবে ঠিকিয়ে রাখতে হয়, প্রধানত মুসলিম রাষ্ট হওয়ায়, তারপরে আছে আমাদের সার্কভুক্ত রাষ্ট্র।

আমাদের দেশের রাজনীতির ময়দানে পাকিস্তান খুবই গুরুত্ব পূর্ণ একটি বিষয়। এই মুর্হুতে নির্বাচনী প্রাক মুর্হুতে খালেদা জিয়ার উচিত হযনি অপ্রোয়োজনীয় ভাবে নিদিষ্ট কোন এজেন্ডা বা বিষয় ছাড়া কোন পূর্ব পরিকল্পনা ছাড়া নওয়াজ শরীফের সাথে দেখা করে সাক্ষাত করা। এতে করে তিনি স্বাধীনতার বিরুধী শক্তিকে উৎসাহী করেছেন এবং তার উপর যে পাকিস্তান প্রেমের কলঙ্ক আছে তা আরেক বার মনে করিয়ে দিয়েছেন সবাইকে।

খালেদা ও নওয়াজ বৈঠকে সবচেয়ে যে বির্তক আর প্রশ্নে জন্ম দিয়েছেন সেটি হল।


গত কিছুদিন আগে আমাদের দেশে ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুর্খাজি আমাদের বাংলাদেশ সফরে এসেছিল। খালেদা জিয়ার সাথে প্রণব মুখার্জির বৈঠকের সময় সুচি, স্থান সব কিছু আগে থেকেই ঠিক করা ছিল, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও খালেদা জিয়া ভারতের রাষ্ট্রপতি প্রণব মুর্খাজি সাথে দেখা সাক্ষাত করেনি। অথচ বহুদুরে অন্যদেশে গিয়ে কোন রকম এজেন্ডা ছাড়া গায়ে পড়ে খালেদা জিয়া পাকিস্তানী প্রধান মন্ত্রীর সাথে দেখা সাক্ষাত করলেন কিন্তু ঘরে আসা বিদেশী অতিতির ভারতীয় রাষ্ট্রপতির সাথে খালেদা জিয়া দেখা করতে পারলেনা।


গায়ে পড়ে কোন রকম বিষয় বা আমন্ত্রণ ছাড়া অন্যদেশে গিয়ে পাকিস্তানী প্রধান মন্ত্রীর সাথে খালেদা দেখা করতে পারে।


কিন্তু নিজ দেশে আসা ভারতীয় রাষ্ট্রপতির সাথে খালেদা জিয়া দেখা করতে পারলেন না।



নওয়াজ শরীফের বেলাই সৌজন্যতা আর শিষ্টচার ,

কিন্তু প্রণব মুখার্জির বেলাই সেই সৌজন্যতা আর শিষ্টচার কোথায় ছিল?
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৪
১৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×